কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি, মার্কিন মুলুকের সব অফিস বন্ধ করল ম্যাকডোনাল্ডস

তবে কত কর্মী ছাঁটাই করা হবে তা নিয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত দেওয়া হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আর্থিক মন্দাকে ঢাল করে এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে বিখ্যাত মার্কিন ফাস্ট ফুড রেস্তোরাঁ চেইন ম্যাকডোনাল্ডস। ইতিমধ্যেই কর্মীদের কাছে এক অভ্যন্তরীণ ইমেল পাঠিয়ে সংস্থার পক্ষ থেকে তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত আমেরিকায় ছড়িয়ে থাকা বিভিন্ন কার্যালয় বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। কর্মীদের বাড়ি থেকেই কাজ করতে বলা হয়েছে। কত কর্মীর মাথায় ছাঁটাইয়ের নোটিশ নেমে আসছে তা অবশ্য স্পষ্ট করেননি ম্যাকডোনাল্ডসের কর্তারা।

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত জানুয়ারিতেই আর্থিক মন্দার কারণে কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল শিকাগো ভিত্তিক ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, শিগগিরই করপোরেট শাখায় থাকায় কর্মীদের ভবিষ্যত নিয়ে পর্যালোচনা করা হবে। অন্য ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণ করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। গত সপ্তাহেই কর্মীদের কাছে পাঠানো এক মেল বার্তায় জানানো হয়, সোমবার থেকে বুধবার পর্যন্ত বিভিন্ন অফিস সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বাড়ি থেকেই কাজ করতে হবে। পূর্ব নির্ধারিত যাবতীয় বৈঠক যেন বাতিল করা হয়। চলতি সপ্তাহেই কর্মী সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হবে। ওই মেল পেয়ি ছাঁটাইয়ের আশঙ্কায় ভুগতে শুরু করেছেন সংস্থার কর্মীরা।

আর্থিক মন্দার কথা উল্লেখ করে ইতিমধ্যেই ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অ্যামাজন, ফেসবুক, গুগল, মাইক্রোসফট সহ একাধিক মার্কিন বহুজাতিক সংস্থা। ইতিমধ্যেই কয়েক লক্ষ কর্মী কাজ হারানোর নোটিশ পেয়েছেন। চলতি বছরে আরও একাধিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

বাড়ির এই দিকে লাগান দুর্লভ ব্রহ্মকমল, ফুল ফুটতেই বদলাবে ভাগ্য

অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে, পুরনো প্রেম ফিরবে, খরচে লাগাম টানুন

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল