ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ ৩৭ শরণার্থী 

শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এই সংবাদ জানিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতালি-তিউনিসিয়ার মাঝে ভূমধ্যসাগরে (Mediterranean) শরণার্থী বোঝাই নৌকা ডুবে (Boat Tragedy) নিখোঁজ ৩৭ জন। শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এই সংবাদ জানিয়েছে। নৌকা ডুবে ৩৭ জন নিখোঁজ হলেও ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন ৪ জন।

আইওএম জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় ৩৭ জন শরণার্থী নিখোঁজ হয়েছেন। যে চারজন জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন তাঁরা সবাই সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের বাসিন্দা। বৃহস্পতিবার গভীর রাতে তারা ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছন। তার আগে, একটি জাহাজ তাঁদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। জীবিত নৌকা আরোহীরা জানিয়েছেন, তিউনিসিয়ার স্ফ্যাক্স বন্দর থেকে ইতালির উদ্দেশে নৌকাতে চেপে তাঁরা মোট ৪৬ জন রওয়ানা হয়েছিলেন। সমুদ্রে প্রচন্ড বাতাসের জেরে তাদের নৌকা ডুবে যায়। তাঁরা জানান, নৌকাতে থাকা আরও চার পাঁচ জন অন্য একটি জাহাজে উঠেছেন। বাকি ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে ৭ জন নারী এবং এক শিশুও ছিল।

উল্লেখ্য এর আগে জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন দুর্ঘটনার বিষয়ে একই তথ্য দিয়েছিল। সেই সময় নিখোঁজদের সংখ্যা ৪০ বলে উল্লেখ করেছিল তারা।

Airtel-এর ৯৯ টাকার রিচার্জ প্ল্যানের কথা জানেন? মিলবে আনলিমিটেড ডেটা

মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যাচ্ছে? এই ৪ উপায়ে গাছ হবে সবুজ

রাধাকৃষ্ণের প্রেমলীলার উৎসব শুরু কবে? জেনে নিন ঝুলনযাত্রার তিথি

বয়স বাড়লেই বিপাকক্রিয়া কমে না, তবে কেন বাড়ছে ওজন?

বাড়ি থেকে বেরোনোর সময়ে পিছন থেকে ডাক ‘অযাত্রা’! কী বলছে জ্যোতিষশাস্ত্র?

আজকের রাশিফল: পেটের সমস্যা দেখা দেবে, অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন…

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ