Mikhail Gorbachev: রুশ-মার্কিন টানাপোড়েনের ইতির কারিগর গর্বাচভের জীবনাবসান

বয়স হয়েছিল ৯১ বছর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন  সোভিয়েত ইউনিয়নের প্রথম এবং শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভ। বয়স হয়েছিল ৯১ বছর। গর্বাচভের প্রয়াণের খবর দিয়েছে সে দেশের সরকারি প্রচারমাধ্যম। মৃত্যুর খবর দিতে গিয়ে বলা হয়েছে, প্রাক্তন প্রেসিডেন্ট বয়সজনিত কারণে নানা শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সমস্যা ছিল কিডনিরও। ভর্তি করা হয়েছিল সেন্ট্রাল ক্লিনিক্যাল হসপিটালে। গর্বাচভের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শোক প্রকাশ করেছে জাতিসঙ্ঘ। উল্লেখ করা যেতে পারে, গর্বাচভের প্রধান প্রতিপক্ষ বরিস ইয়েলেৎসিন ২০০৭ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর গর্বাচভের মৃত্যুর সঙ্গে শেষ হল রাশিয়ার এক রাজনৈতিক ইতিহাসের।

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তনি গুতেরেস গর্বাচভের মৃত্যুতে শোকপ্রকাশ করতে গিয়ে জানান, ‘‘এক জন শক্তিশালী নেতা। যিনি শান্তির জন্য অক্লান্তভাবে কাজ করে গিয়েছেন।’’ শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জানিয়েছে, শান্তির দূত ছিলেন গর্বাচভ। রুশবাসীকে স্বাধীনতার আস্বাদ পাইয়ে দিয়েছিলেন তিনি। শান্তির প্রতি তাঁর দায়বদ্ধতায় ইউরোপের সার্বিক চিত্র বদলে গিয়েছিল।

গর্বাচভ পশ্চিম দেশের কাছে অত্যন্ত জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। তারা গর্বাচভকে গরবি বলেই সম্বোধন করতেন। রুশ রাজনীতিতে গর্বাচভের বড় অবদান আমেরিকার সঙ্গে সে দেশে ঠাণ্ডা যুদ্ধের ইতি টানা। আর সেই টানাপোড়েনের ইতি টানার স্বীকৃতি হিসেবে প্রাক্তন প্রেসিডেন্ট পেয়েছিলেন শান্তি সম্মান। আমেরিকায় সেই সময় প্রেসিডেন্ট পদে রোন্যাল্ড রেগন। লক্ষ লক্ষ সোভিয়েত নাগরিকের কাছে তিনি স্বাধীনতা প্রদানকারী ত্রাণকর্তা হিসাবে পরিচিত ছিলেন।

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট