মা আমেরিকান, বাবা ফিলিপাইন বংশোদ্ভূত, রইল ‘মিস ইউনিভার্স ২০২৩’-এর পরিচয়

২৫ বছর বয়সে দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানের ডিগ্রি অর্জন করেন বনি, এরপর তাঁর দেশে ফিরে আসেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩-এর ‘মিস ইউনিভার্স’-মঞ্চে ভারতের জয় হয়নি ঠিকই, কিন্তু দীর্ঘ ১১ বছর পর ফিলিপাইন-আমেরিকান বংশোদ্ভূত আর বনি গ্যাব্রিয়েল নিজের দেশে নিয়ে যেতে পারলেন ‘মিস ইউনিভার্স’-এর মুকুট। রবিবার হয়ে গেল লুইসিয়ানার নিউ অরলিন্সের আর্নেস্ট এন মোরাল কনভেনশন সেন্টারে ৭১তম ‘মিস ইউনিভার্স’-এর গ্র্যান্ড ফিনালে। যেখানে ৮০ টি প্রতিদ্বন্দ্বিকে হারিয়ে সেরার সেরা সম্মান অর্জন করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮ বছর বয়সী মিস আউএসএ, আর বনি গ্যাব্রিয়েল। তবে প্রতিযোগিতায় সেরা ১৬ তে পৌঁছেছিলেন ভারতীয় প্রতিযোগী দিভিতা রাই। কিন্তু সেরা পঞ্চম স্থানে পৌঁছনোর আগেই ছিটকে যান তিনি। যদিও তাতে একেবারেই মাথা নিচু হয়নি ভারতের। কারণ ৮০ জন প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ১৬ তম স্থান অর্জন করাও সহজ কথা নয়। যাই হোক, ভারত পাইনি ঠিকই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিজয়ী বনির জীবনী শুনলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আমরা জানাব, কে এই বনি গ্যাব্রিয়েল!

আর’বনি গ্যাব্রিয়েল জন্মগ্রহণ করেছেন ১৯৯৪ সালের ২০ মার্চ। টেক্সাসের সান আন্তোনিওতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর মা আমেরিকান বংশোদ্ভূত ডানা ওয়াকার এবং একজন ফিলিপিনো রেমিজিও বনজোন। অর্থাৎ ফিলিপাইন এবং আমেরিকান মিশেলে জন্ম গ্যাব্রিয়েলের। ২৫ বছর বয়সে দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানের ডিগ্রি অর্জন করেন বনি, এরপর তাঁর দেশে ফিরে আসেন। এরপর বনি গ্যাব্রিয়েল, ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে তিনি একজন মডেল এবং ফ্যাশন ডিজাইনার। তিনি মুলত পরিবেশ বান্ধব পোশাকের ডিজাইনার হিসেবে কাজ করেন। শুধু নিজের কাজ নয়, তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার নারীদেরও তারা সংস্থায় কাজের সুযোগ করে দেন এবং তাঁদের হাতে ধরে কাজ শেখান। গ্যাব্রিয়েল মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্যেও নিজের তৈরি পোশাক পরেছেন।

এছাড়াও তিনি ২০২০ সালে মিস কেমাহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পঞ্চম স্থানে পৌঁছেছিলেন। পরে, তিনি মিস টেক্সাস ইউএসএ ২০২১ প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করে ভিক্টোরিয়া হিনোজোসার কাছে হেরে যান। এমনকী ২০২২ সালেও গ্যাব্রিয়েল মিস টেক্সাস প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছিলেন। ২০২২ সালে মিস ইউএসএ খেতাব জেতার পর তিনি ফ্লিপিনো ঐতিহ্যের প্রথম মিস ইউএসএ হয়েছিলেন। রবিবার, গ্যাব্রিয়েলকে মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন ভারতীয় মিস ইউনিভার্স হরনাজ সান্ধু। বর্তমানে বনি গ্যাব্রিয়েল টেকসই পোশাক লাইনের CEO।

এছাড়াও গ্যাব্রিয়েল NASA দ্বারা অনুপ্রাণিত মিস ইউনিভার্স মঞ্চে একটি ইউনিক পোশাক পরে সবাইকে অবাক করে দিয়েছিলেন। যার ওজন ছিল প্রায় 33 পাউন্ড (15 কেজি)। স্পেস ডটকমের মতে, গ্যাব্রিয়েলের পোশাকের মধ্যে ছিল একটি আসল স্কেল-আকারের চাঁদ, তার মাথার উপরে একটি অলঙ্কৃত ফ্রেমে চকচকে রূপালী তারা দ্বারা বেষ্টন করা এবং লাল, সাদা এবং নীল আলোয় সজ্জিত একটি পোশাক। এই পোশাকটির মাধ্যমে তিনি নাসার অ্যাপোলো ১১ চন্দ্র অবতরণ এবং চলমান আর্টেমিস মিশনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

মিস ইউনিভার্সের বিজয়ী হয়েছেন গ্যাব্রিয়েল, ভেনেজুয়েলার আমান্ডা দুদামেল হয়েছেন দ্বিতীয় এবং ডোমিনিকান রিপাবলিকের আন্দ্রেনা মার্টিনেজ হয়েছেন প্রথম এবং দ্বিতীয় রানার আপ। ৮০ টিরও বেশি দেশ এই বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। যার মধ্যে ১৬ জন সেমিফাইনালে পৌঁছেছিলেন। কিয়ারা অ্যারেন্ডস (আরুবা), গ্যাব্রিয়েলা ডস স্যান্তোস (কারাকাও) মারিয়া ফার্নান্দা অ্যারিস্টিজ্যাবল (কলম্বিয়া), অ্যাড্রিয়ানা মার্তিনেজ ফৌনিয়ের (দমিনিক), সোরায়া কোহলম্যান (জার্মানি), তোশামি ক্যালভিন (জামাইকা), ইরমা ক্রিস্টিনা মিরান্ডা ভ্যালেনজুয়েলা (মেক্সিকো), অ্যালেসিয়া রোভেগনো (পেরু), সেলেস্তে করতেসি (ফিলিপাইন্স), তেলমা ম্যাদিয়েরা (পর্তুগাল), অ্যাসলে ক্যারিনো (পুয়ের্তো রিকো), নাদাভি নোকেরি (দক্ষিণ আফ্রিকা), আন্না সুয়েনগাম ইয়াম (তাইল্যান্ড), আর’বনি গ্যাব্রিয়েল (আমেরিকা), আমান্ডা দুদামেল (ভেনেজুয়েলা), গুয়েন থি জক চৌ (ভিয়েতনাম)। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা শুরু হয় ১৯৫২-তে। পূর্ণ করেছে ৭০ বছর। ৭১ তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ায় সেটা পিছিয়ে নিয়ে যাওয়া হয় জানুয়ারি। সেরা সুন্দরী পাবেন আড়া লক্ষ ডলার নগদ পুরষ্কার। আজ ফাইনাল। ১৬জনের মধ্যে থেকে একজন যে সেরা সুন্দরী হবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কে হয়, সেটাই দেখার। ফাইনাল রাউন্ড সরাসরি দেখা হয় গিয়েছে এনবিসি-তে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা