বিশ্বে করোনায় একদিনে আক্রান্ত সাড়ে চার লক্ষ, মৃত্যু ১,৩১৯ জনের

দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে জাপান।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের (Covid) বেলাগাম সংক্রমণে কিছুতেই রাশ টানা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় আরও ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গোটা বিশ্বে (World Wide) একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন সাড়ে চার লক্ষের বেশি মানুষ। আর করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন এক হাজার ৩১৯ জন। দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। সূর্যোদয়ের দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ২৬ হাজার ৯০৪ জন। প্রাণ হারিয়েছেন ৩৩৪ জন।

শীতের দাপট শুরু হতে না হতেই পূর্ব এশিয়ার দেশগুলিতে বেলাগাম হয়ে উঠেছে করোনার সংক্রমণ। জাপান, দক্ষিণ কোরিয়া, চিন সহ একাধিক দেশে কার্যত করোনার সুনামি আছড়ে পড়েছে। যার ফলে ক্রমাগত উদ্বেগ বেড়ে চলেছে। আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে প্রাণঘাতী ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন চার লক্ষ ৫২ হাজার ৩০৬ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হলেন ৬৬ কোটি ৭০ লক্ষ ৪৫ হাজার ২১৬ জন। করোনার ছোবলে আরও ১ হাজার ৩১৯ জনের মৃত্যু হওয়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ লক্ষ ৫ হাজার ৯৩১ জনে।

শুধুমাত্র জাপানেই গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ২৬ হাজার ৯০৪ জন। দক্ষিণ কোরিয়ায় ৬৪ হাজার ১০৬ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়েছে। তাইওয়ানে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৫১৪ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৪৯ জন। মারা গিয়েছেন ২২০ জন। ব্রাজিলে আরও ২৮ হাজার ৪৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। লাতিন আমেরিকার দেশটিতে মারা গিয়েছেন আরও ১৮৩ জন।

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির