সন্তান ধারণের জন্য মেয়েকে জরায়ু দান মায়ের

বিরল ঘটনার সাক্ষী অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রথন সন্তানের জন্ম দেওয়ার পর নষ্ট হয়ে গিয়েছিল জরায়ু। ইচ্ছে হলে মেয়ে যাতে গর্ভে সন্তান ধারণ করতে পারেন তার জন্য এগিয়ে এলেন তাঁর মা। মেয়েকে দান করলেন জরায়ু। এমনই এক বিরল ঘটনার সাক্ষী রইল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। মেয়ে কার্স্ট্রি ব্রাউনকে জরায়ু দান করেছেন তাঁর ৫৩ বছরের মা মিচেল।

জানা গিয়েছে, ২৯ বছরের কার্স্ট্রি প্রথম সন্তানের জন্ম দেন ২০২১ সালে। প্রথম সন্তানের জন্মের সময় তাঁর অস্বাভাবিক রক্তক্ষরণ হয়েছিল। সুস্থ সন্তানের জন্ম দিলেও নষ্ট হয়ে যায় তাঁর জরায়ু। ফলে, স্বাভাবিক প্রক্রিয়ায় সে আর সন্তান ধারণ করতে পারবে না।

মায়ের জরায়ু পাওয়া মেয়ে কী বলছে?

কার্স্ট্রি জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় কোনও মহিলা স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান ধারণ করতে না পারলে তাদের সামনে দুটো রাস্তা থাকে। প্রথমটি হল গর্ভ ভাড়া করা। দ্বিতীয়টি দত্তক নেওয়া। প্রথম প্রক্রিয়াটি অত্যন্ত দীর্ঘ। প্রতিটি প্রদেশে আলাদা-আলাদা নিয়ম রয়েছে। আমি মায়ের সঙ্গে একদিন আড্ডা মারতে মারতে বলি, মা ধর প্রথম সন্তান প্রসবের সময় আমার যে অবস্থা হয়েছিল, তা তোমার ক্ষেত্রে হল এবং আমি আমার জরায়ু স্বেচ্ছায় তোমার গর্ভে স্থাপনের ইচ্ছা প্রকাশ করলাম। তো তোমার কেমন অনুভূতি হবে। মেয়ের মুখে এই কথা শুনে মা প্রথমদিকে ঘাবড়ে যায়। পরে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি তাঁর জরায়ু মেয়ের গর্ভে প্রতিস্থাপন করার ইচ্ছা প্রকাশ করেন। কথা বলেন চিকিৎসকের সঙ্গে। মায়ের দান করা জরায়ু মেয়ের গর্ভে প্রতিস্থাপন করা হয়েছে।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা