মায়ানমারে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২২৬

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৬ জনে। নিখোঁজ রয়েছে বহু।

দেশটির সংবাদমাধ্যম সূত্রে খবর, বন্যায় প্রায় দুই লক্ষ ৬০ হাজার হেক্টর (৬ লাখ ৪০ হাজার একর) জমির ধান এবং অন্যান্য ফসল নষ্ট হয়েছে। বন্যার কারণে ৩ লক্ষ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে। দেশটিতে ৬ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষের সাহায্যের প্রয়োজন বলে সতর্ক করেছে জাতিসংঘ।

এই নিয়ে সতর্ক করেছে জাতিসংঘের কার্যালয়।জানিয়েছে,মিয়ানমারে জরুরি ভিত্তিতে খাবার, জল, আশ্রয় ও পোশাকের সংকট দেখা দিয়েছে। শুধু তাই নয়,অবরুদ্ধ সড়ক, ক্ষতিগ্রস্ত সেতুসহ সব ধরনের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। একদিকে খাবার,জলের অভাব অন্যদিকে ত্রাণ কার্যক্রমও চালানো যাচ্ছে না। পরিবহন ব্যবস্থার ক্ষতি হওয়ায় ত্রান পৌঁছোনো সম্ভব হচ্ছে না।

তবে সঠিক ক্ষতিগ্রস্তদের সংখ্যা বলা সম্ভব হচ্ছে না। কেননা যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় সঠিক খবর পৌঁছোছে না। বা পৌঁছোলেও তা ধীরগতিতে। বিশেষ করে দুর্গম এলাকায় এই সমস্যা আরও বেশি প্রকট হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যেই সহায়তার আবেদন জানিয়েছে জান্তা সরকার। তবে এখনও পর্যন্ত শুধু প্রতিবেশী দেশ ভারত আবেদনে সাড়া দিয়েছে।শুকনো খাবার, পোশাক, ওষুধসহ ১০ টন সামগ্রী পাঠিয়েছে ভারত।

উল্লেখ্য, চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী দুর্যোগ হল ইয়াগি। চলতি মাসের শুরুর দিকে ভিয়েতনাম, লাওস, চীন ও ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই সুপার টাইফুন। টাইফুনের আঘাতে ভিয়েতনামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২ জনে। নিখোঁজ রয়েছে বহু জন। অনেকে। এছাড়া ২ লক্ষ ৩০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।  বহু জমির ফসলও নষ্ট হয়ে গিয়েছে।

 

 

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?