নববর্ষ উপলক্ষ্যে ৩হাজার ১১৩ বন্দিকে মুক্তি দিল মিয়ানমার সরকার

জানা গিয়েছে, ৩হাজার ১১৩ বন্দির মধ্যে ৯৮ জন বিদেশি নাগরিক আছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নববর্ষ উপলক্ষ্যে ৩ হাজার ১১৩ বন্দিকে মুক্তি দিল মিয়ানমারের (MYANMAR) জান্তা সরকার। সামরিক সরকারের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে। বন্দি’দের এই মুক্তি দেওয়াকে বলা হয়, সাধারণ ক্ষমার আওতায় আনা।

জানা গিয়েছে, ৩হাজার ১১৩ বন্দির মধ্যে ৯৮ জন বিদেশি নাগরিক আছেন।  উল্লেখ্য, গত ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এই বাহিনীকে জান্তা  বাহিনী বলা হয়। যারা সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদ করেছেন তাঁদের কঠোরভাবে দমন করা হয়েছে। সেই সময়েই হাজার হাজার বিরোধী ও আন্দোলনকারীদের জেলবন্দি করা হয়। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন বছর উপলক্ষ্যে মানবিক উদ্বেগ দূর করতে ও আনন্দ দিতেই মুক্তির সিদ্ধান্ত।

‘অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স’ সূত্রে খবর, সামরিক সরকার বন্দি করে রেখেছে ১৭ হাজার ৪৬০ জনকে। হত্যা করেছে ৩হাজার ২৪০ জনকে। বন্দি রয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের বহু সদস্য। উল্লেখ্য, নোবেলজয়ী  অং সান সু চি বন্দি ৩৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত। আন্তর্জাতিক রাজনৈতিক মহলের দাবি, ‘মিথ্যে মামলা’। প্রসঙ্গত, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এবং বিশ্ব নেতারা বারবার মিয়ানমার সামরিক সরকারের কাছে আবেদন জানিয়েছেন, রাজনৈতিক বন্দিদের মুক্তির।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের