ফিলিপাইনসে বন্দুকবাজদের গুলিতে ঝাঁজরা প্রাদেশিক গভর্নরসহ ৬ জন

প্রাদেশিক গভর্নরের  হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন ফিলিপাইনসের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনসের নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের পামপ্লোনা শহরে অতর্কিতে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিতে ঝাঁজরা করে দেওয়া হল প্রাদেশিক গভর্নর রোয়েল দেগামোকে। বন্দুকবাজদের বাধা দিতে গিয়ে তাঁর পাঁচ সহকারীও প্রাণ হারিয়েছেন। এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাদেশিক গভর্নরের  হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন ফিলিপাইনসের প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস। অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, এদিন সকালে আচমকাই পামপ্লোনা শহরে স্থানীয় গভর্নর রোয়েল দেগামোর বাড়িতে হানা দেয় ছয় বন্দুকধারী। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। অনেকেই প্রাণ ভয়ে পালাতে শুরু করেন। কিন্তু পালাতে পারেননি তাঁরা। বেশ কয়েকজন বাধা দিতে এসে গুলিতে লুটিয়ে পড়েন।

স্বামীর মর্মান্তিক হত্যাকাণ্ডের পরেই টুইটার হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন প্রয়াত গভর্নর রোয়েল দেগামোর স্ত্রী তথা পামপ্লোনা শহরের মেয়র জিনেস দেগামো।  টুইটে তিনি লিখেছেন, ‘গভর্নর দেগামোর এ ধরনের মৃত্যু কাম্য ছিল না।’ চলতি বছর জানুয়ারিতে ফিলিপাইনসের সুপ্রিম কোর্ট নেগ্রোস ওরিয়েন্টাল গভর্নর পদে রোয়েল দেগামোকে বিজয়ী বলে ঘোষণা করেছিল।

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য