দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রামদেবের পতঞ্জলি সহ ১৬ ভারতীয় সংস্থার ওষুধ নিষিদ্ধ নেপালে

নিজস্ব প্রতিনিধি, কাঠমাণ্ডু: দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। মোদি সরকার ব্যবস্থা নেওয়ার হিম্ম‍ৎ দেখাতে না পারলেও বাবা রামদেবের ‘পতঞ্জলি’র বিরুদ্ধে শাস্তির খাঁড়া নামিয়ে আনল নেপাল সরকার। ‘পতঞ্জলি’ সহ ১৬ ভারতীয় সংস্থার ওষুধ আমদানি নিষিদ্ধ করল নেপালের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিপার্টমেন্ট অফ ড্রাগ অ্যাডমিনেস্ট্রেশন (ডিডিএ)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে উ‍ৎপাদন না করাতেই ১৬ ভারতীয় সংস্থার ওষুধ আমদানির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

দীর্ঘদিন ধরেই বাবা রামদেবের ‘পতঞ্জলি’ সহ একাধিক ভারতীয় ওষুধ প্রস্তকারী সংস্থা নেপালের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার নজরে ছিল। চলতি বছরের এপ্রিল ও জুলাই মাসে ডিডিএ’র এক প্রতিনিধিদল ভারতে গিয়ে রামদেবের দিব্যা ফার্মেসি সহ ১৬ সংস্থার কারখানা ঘুরে দেখেন। ওই দল ফিরে এসে এক রিপোর্ট জমা দেয়। ওই রিপোর্টে জানানো হয়, স্বাস্থ্যকর পরিবেশে ওষুধ তৈরি করছে না ১৬ ভারতীয়  সংস্থা। যে ওষুধ তৈরি হচ্ছে তার গুণগত মানের দিকেও কোনও নজরদারি নেই।’ ওই রিপোর্টের পরেই ১৬ ভারতীয সংস্থার ওষুধ আমদানির উপরে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার ডিডিএ’র মুখপাত্র সন্তোষ কেসি সাংবাদিকদের বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে ওষুধ তৈরি করছে না রামদেবের দিব্যা ফার্মেসি সহ ১৬ ভারতীয় সংস্থা। এমনকী একাধিক সংস্থার ওষুধের গুণগত মানও সঠিক নয়। তাই সাধারণ মানুষের জীবনের সুরক্ষার কথা ভেবে ও ১৬ সংস্থার ওষুধ আমদানি নিষিদ্ধ করা হয়েছে।  বিক্রেতাদেরও ওই ১৬ সংস্থার ওষুধ না বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ