নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: সাম্প্রদায়িক হিংসায় অগ্নিগর্ভ নেপাল। সুনসুড়ি জেলায় শুরু হওয়া সাম্প্রদায়িক হিংসা ধীরে-ধীরে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক শহরে জারি করা হয়েছে কার্ফু। শুধু তাই নয়, সংবেদনশীল এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। শুধু সড়কপথেই নয়, আকাশপথেও বিশেষ নজরদারি চালাচ্ছেন সেনা জওয়ানরা। সুনসুড়ির দাঙ্গা নিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) সংসদে বলেন্দ্র শাহের নেতৃত্বাধীন সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। চার দিন ধরে সুনসুড়ি-সহ একাধিক জেলায় কিভাবে দাঙ্গাকারীদের তাণ্ডব চালাতে দেওয়া হল, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।

ঘটনার সূত্রপাত গত রবিবার (২৬ জুলাই) রাতে। ওই দিন গভীর রাতে যখন শিব ভক্তরা সুনসুড়ির দেওয়ানগঞ্জ ময়দান থেকে বাঁকে জল নিয়ে মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন, তখনই তাদের উপরে পাথর ছুড়তে শুরু করে মুসলিম সমাজবিরোধীরা। পাল্টা রুখে দাঁড়ান শিব ভক্তরা। নিমিষেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নিমিষেই পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী। সংঘর্ষে লিপ্ত যুযুধান দুই পক্ষকে হটাতে লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল-ও পাঠায়। তবে তাতে খুব লাভ হয়নি। দাঙ্গাকারীরা পুলিশের উপরে পাল্টা চড়াও হয়। একাধিক গাড়ি ও দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিন জনের প্রাণ গিয়েছে।

দেওয়ানগঞ্জের সাম্প্রদায়িক দাঙ্গা অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে। দুই সম্প্রদায়ের দাঙ্গাকারীদের বাগে আনতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। ইতিমধ্যেই জনকপুর, সিহরা, ইনরুবা, গোলবাজার ও লহানে কার্ফু লাগু করেছে পুলিশ। দাঙ্গাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ (শুট অ্যাট সাইট) অর্ডার দেওয়া হয়েছে। যুযুধান দুই পক্ষককেই শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আর্জি জানিয়েছেন নেপালের রাষ্ট্রোপতি রামচন্দ্র পৌডেল।

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

নীরবেই পচছে লিভার! জেনে নিন ‘নিঃশব্দ ঘাতক’ হেপাটাইটিসের লক্ষণ ও বাঁচার উপায়

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

ভেতর থেকে শেষ হচ্ছে দামি আলমারি? জেনে নিন উইপোকার ৩ লক্ষণ

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আর জি কর মামলা: সীমা পাহুজার বদলে নতুন আইও নিয়োগ করল সিবিআই