বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঝড় উঠেছে নেপালের রাজনৈতিক মহলে। গ্রেফতার করা হয়েছে নেপাল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চোলেন্দ্র শমশের জং বাহাদুর রানাকে।  কাঠমান্ডু ক্রাইম ব্রাঞ্চ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মহারাজগঞ্জে তাঁর বাসভবন থেকেই তাঁকে হেফাজতে নেয়। তবে কোন অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি, তা এখনও স্পষ্ট করেনি পুলিশ। 

জানা গিয়েছে, চোলেন্দ্র শমশের রানার বিরুদ্ধে কাঠমান্ডু ক্রাইম ব্রাঞ্চে একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার বিষয়ে শীঘ্রই আরও তথ্য প্রকাশ করা হবে। তবে এখনও অভিযোগের বা গ্রেফতারের নির্দিষ্ট কারণ প্রকাশ্যে আনা হয়নি। তবে এই ঘটনায় নেপাল জুড়ে শুরু হয়েছে ব্যপক চর্চা। 

আরও পড়ুন: মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

চোলেন্দ্র শমশের রানা ২০১৯ সালের জানুয়ারিতে নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে সংসদে মহাভিযোগ প্রক্রিয়া শুরু হওয়ার পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি স্বয়ংক্রিয়ভাবে সাসপেন্ড হন। দীর্ঘ সময় ধরে তাঁর বিরুদ্ধে এই প্রক্রিয়া ও সংশ্লিষ্ট আইনি বিষয় নিয়ে টানাপোড়েন চলেছিল। তাঁর মেয়াদকালে নেপালের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও সামনে আসে। তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত খারিজ করেছিল তাঁর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। একইসঙ্গে শের বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের পথও তৈরি হয়েছিল।

 

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ঘন্টার পর ঘন্টা রিলের নেশায় বুঁদ? অজান্তেই মস্তিস্কের চরম ক্ষতি করছেন!

ইলিশ খেলে বাড়ে মন ভাল রাখার হরমোন, তবে সতর্ক থাকবেন যারা…

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

বিমানবন্দরে নিতিন নবীনকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সস্তার স্মার্টফোন খুঁজছেন! ৮,৯৯৯ টাকায় মিলছে Boltt Evo 4G, কোথায় পাবেন?

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের