৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় উত্তাল নেপাল, দেশজুড়ে বিক্ষোভ

তিন বছর বয়সী শিশুকে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল নেপাল। প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু করেছেন সাধারণ মানুষ। প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন বছর বয়সী শিশুকে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল নেপাল। প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু করেছেন সাধারণ মানুষ। প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এরকম নৃশংস ঘটনার বিরুদ্ধে আরও কঠোর আইন প্রণয়নের দাবি জানাচ্ছেন রাজনীতি ও অধিকারকর্মীরা। দেশজুড়ে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, গত ১৬ অগস্ট নেপালের মদেশ প্রদেশে সিমারায় তাঁর বাড়ি থেকেই নিখোঁজ হয়ে যায় গরিমা চৌধুরী নামের ওই শিশুটি। এর তিনদিন পর বাড়ির কাছের একটি পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার হয় গরিমার মরদেহ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বাচ্চাটিকে ধর্ষণের পর খুন করা হয়েছে। এরপরেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।

বিশেষ করে, সিমারা এবং কাঠমাণ্ডুতে বিক্ষোভ চরমে ওঠে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে দুইজন কিশোর রয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের জন্যে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সিমারা শহরে কয়েক দিন ধরে চলা আন্দোলনের পর ভুক্তভোগীর পরিবার সরকারি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছে। তাঁদের মধ্যে একটি লিখিত চুক্তি হয়েছে। যেখানে বলা হয়েছে, সরকার গুরুতরভাবে বিষয়টিকে দেখছে। পাশাপাশি শিশুটির স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

তবে ঘটনায় কিশোর অপরাধীদের বিচারের বিষয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কিছু আন্দোলনকারী ধর্ষণ বা খুনের দায়ে দোষী সাব্যস্ত কিশোরদের জন্য আরও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং মৃত্যুদণ্ড চালুর দাবি করেছেন। তবে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত এক কিশোরের ভিডিও ভাইরাল হয়েছে। তা নিয়েও জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কীভাবে পুলিশের হেফাজতে থাকা ব্যক্তির ফুটেজ ফাঁস হল, তা নিয়েই প্রশ্ন উঠেছে। নেপাল পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, ২০১৭ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই মাসের মধ্যে নেপালে ধর্ষণ ও যৌন নির্যাতনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৫০০র কাছাকাছি। যেখানে নির্যাতিতাদের বয়স ১০ বছরের কম রয়েছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২