দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনার সব ধরনের ভ্যারিয়েন্ট প্রতিরোধে বিশেষ উদ্যোগ বিজ্ঞানীদের

নিজস্ব প্রতিনিধি : করোনার সব ভ্যারিয়েন্টের ওপর পরীক্ষা নিরিক্ষা চালিয়ে নতুন একটি ভ্যাকসিন তৈরি করে ফেলেছে বিজ্ঞানীরা। মনে করা হচ্ছে, এই নতুন ভ্যাকসিনটি করোনার সব ধরনের ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করতে সাহায্য করবে। যদিও এখনও বিজ্ঞানীরা এই ভ্যাকসিনটিকে সামনে আনেননি।

জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিজ্ঞানীরা একসঙ্গে মিলে নতুন ভ্যাকসিন তৈরিতে উদ্যোগ নিয়েছিল। ভ্যাকসিনটি ‘অল ইন ওয়ান’ ভ্যাকসিন নামে বিজ্ঞানীমহলে পরিচিত। জানা গিয়েছে, বিজ্ঞানীরা করোনার ৮টি ভ্যারিয়েন্টের ওপর পরীক্ষা নিরিক্ষা চালিয়েছেন। এই ভ্যারিয়েন্টের মধ্যে সার্স-কোভ-২ রয়েছে যা করোনা ভাইরাসকে সারা বিশ্বে ছড়াতে সাহায্য করেছে।

পরীক্ষা নিরিক্ষায় সামিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের বিজ্ঞানী রোরি হিলস জানান, ‘আমাদের লক্ষ্য এমন একটা ভ্যাকসিনের ডোজ তৈরি করা যা আমাদের আগামীদিনে করোনার হাত থেকে রক্ষা করবে। আমরা চেষ্টা করছি, সেই ভ্যাকসিনকে খুব তাড়াতাড়ি সকলের সামনে নিয়ে আসার জন্য।‘ এরপরই হিলস জানান, ‘আমরা এমন একটা ভ্যাকসিন তৈরি করতে পেরেছি যা করোনার বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করতে সক্ষম হবে। এরমধ্যে এমন অনেক ভ্যারিয়েন্ট রয়েছে যাদের সম্পর্কে আমরা জানি না, তাদেরকেও প্রতিরোধ করতে সক্ষম হবে করোনার এই নতুন ভ্যাকসিন।‘ এই প্রসঙ্গে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক মার্ক হোবর্থ জানান, সারা বিশ্বে যখন করোনার মহামারী মারাত্মক আকার নিয়েছিল, তখন বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন তৈরিতে ব্যাপক উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত অনেকেরই মৃত্যু হচ্ছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য বিজ্ঞানীরা এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ