হদিশ করোনার নতুন ভ্যারিয়্যান্টের, কাঁপছে আমেরিকা-সহ ইউরোপ

৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হদিশ মিলল করোনার নতুন এক প্রজাতির। নতুন এই ভ্যারিয়েন্টের নাম “kraken”। নতুন এই ভাইরাস আমেরিকা, ব্রিটেন-সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এবার ঢুকে পড়ল রাশিয়াতেও। নতুন এই ভাইরাস প্রাণঘাতী না হলেও খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে। 

জানা গিয়েছে, রাশিয়া “kraken” ভাইরাসে আক্রান্ত পেঞ্জা প্রদেশের বাসিন্দা। রাশিয়ায় এমনিতে দাপট চলছে ওমিক্রমের সাব ভ্যারিয়্যান্টের। মরার ওপর খাঁড়ার ঘা বসিয়েছে “kraken”। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে, মোট আক্রান্তদের সংখ্যাগরিষ্ঠ আমেরিকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে বাইডেন প্রশাসনকে। যেটা সব থেকে বেশি নজরে পড়ছে, তা হল আমেরিকা, ব্রিটেন বা ইউরোপের  একটি দেশও বিবৃতি দিয়ে করোনার নতুন ভ্যারিয়্যান্টের হদিশ পাওয়ার খবর প্রকাশ করেনি। যে কারণে আরও বেশি করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার নতুন এই ভ্য়ারিয়্যান্ট আগের সব ভ্যারিয়্য়ান্টের থেকে অনেক বেশি সংক্রমক। 

এদিকে, দেশের করোনা পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার ১১.০১.২৩ সকাল আটটা থেকে বৃহস্পতিবার, ১২.০১.২৩ সকাল আটটা পর্যন্ত) করোনায় নতুন করে সংক্রমিত হয়েছে ১৫৭ জন।  দৈনিক আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ার পাশাপাশি সংক্রিয় রোগীর সংখ্যাও তুলনামূলকভাবে কমেছে।  সক্রিয় রোগীর সংখ্য়া কমে হয়েছে ২,৩০৯ জন। 

আরও পড়ুন চিন-সহ ছয় দেশের যাত্রীদের জন্য করোনা নেগেটিভের শংসাপত্র বাধ্যতামূলক

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা