নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী পদে ইস্তফা জেসিন্ডার, নেতা নির্বাচন রবিবার

সাধারণ নির্বাচন ১৪ অক্টোবর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী পদে আচমকাই ইস্তফা দিলেন জেসিন্ডা আর্ডান। তার এই ঘোষণায় বিস্মিত দেশবাসী।  বিদায়ী প্রধানমন্ত্রী বলেছেন, তিনি রাজনীতি থেকে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

দেশবাসীকে তিনি যে বার্তা দিয়েছেন, তা বেশ আবেগমথিত। বিদায়ী প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, রাজনীতিবিদেরাও মানুষ। একজন নেতা হিসেবে আমার যা দেওয়ার সামর্থ্য ছিল আমি তা দিয়েছি। আর সব ক্ষেত্রেই থেমে যেতে হয়। তাই, আমিও রাজনীতিতে ইতি টানলাম। প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

জানা গিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আর্ডেন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সাধারণ নির্বাচন ১৪ অক্টোবর। 

জেসিন্ডা আর্ডানের ইস্তফা ঘোষণায় নিউজিল্যান্ডবাসী যেমন বিস্মিত, বিস্মিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট – তামাম নিউজিল্য়ান্ড এবং সে দেশের নাগরিকদের যোগ্য প্রতিনিধি হয়ে উঠেছিলেন জেসিন্ডা। দীর্ঘ কয়েক দশক বাদে বিশ্ব পেয়েছিল এক মহিলা নেতৃত্বকে যিনি অত্যন্ত যোগ্য। এবং দক্ষতার সঙ্গে দেশ শাসন করেছিলেন। দেশ শাসনের দায়িত্বভার গ্রহণের খুব কম সময়ের মধ্যে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। 

জানা গিয়েছে, জেসিন্ডা আর্ডানের আচমকা ইস্তফা দেওয়ায় তাঁর দল লেবার পার্টিও বিস্মিত।  রবিবার তারা জরুরী বৈঠক ডেকেছে। কাকে  জেসিন্ডা আর্ডানের স্থলাভিষিক্ত  করা হবে, সে বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক। জানা গিয়েছে, কুর্সির দৌড়ে এগিয়ে রয়েছে চারজন। এই চার হলেন ক্রিপস হিপকিংস, কিরি অ্যালান, মাইকেল উড, নানাইয়া মাহুতা। প্রত্যেকেই জনপ্রিয়। 

আরও পড়ুন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনকে খুনের হুমকি

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা