নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস, সাক্ষী রইলেন জেসিন্ডা

শপথগ্রহণ অনুষ্ঠান হয় পার্লামেন্টে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী পদে আসীন হলেন ক্রিস হিপকিংস। তাঁকে শপথবাক্য পাঠ করান গভর্নর জেনারেল সিন্ডাই কিরো। শপথগ্রহণ অনুষ্ঠানে ছিল গোটা মন্ত্রিসভা। ছিল ক্রিসের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের  সদস্য।  শপথগ্রহণ অনুষ্ঠান হয় নিউজিল্যান্ড পার্লামেন্টে।  একই দিনে উপপ্রধানমন্ত্রী হিসেব শপথ নিলেন কারমেল সেপুলনি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য পদত্যাগী জেসিন্ডা আর্ডান। আজ বিকেলেই মন্ত্রিসভার বৈঠক । 

অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দেশ শাসনের দায়িত্বভার গ্রহণ করলেন ক্রিস। আর মাত্র নয় মাস বাদে নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন। সেটা ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছেন ক্রিস। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় ক্রিস বলেন, তাঁকে যে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে, তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। চেষ্টা চালাবেন দেশবাসীর আশা-আকাঙ্খা পূরণের। সাধারণ নির্বাচনের আর খুব বেশি বাকি নেই। এই কম সময়ের মধ্য়ে তার পক্ষে যতটা করা সম্ভব সেটা তিনি করার চেষ্টা চালাবেন।  

প্রধানমন্ত্রী পদে আচমকাই ইস্তফা দেন জেসিন্ডা। ইস্তফার কথা জানাতে গিয়ে আর্ডেন বলেন, রাজনীতিবিদেরাও মানুষ। একজন নেতা হিসেবে আমার যা দেওয়ার সামর্থ্য ছিল আমি তা দিয়েছি। আর সব ক্ষেত্রেই থেমে যেতে হয়। তাই, আমিও রাজনীতিতে ইতি টেনে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াচ্ছি। কাকে দায়িত্ব তুলে দেওয়া যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে লেবার পার্টি বৈঠকে বসে।  অনেকেই এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত কপাল খোলে ক্রিসের।

আরও পড়ুন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী পদে ইস্তফা জেসিন্ডার, নেতা নির্বাচন রবিবার

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত