চিনে শববাহী মিছিলে ঢুকে পড়ল ট্রাক, চাকায় পিষ্ট ১৯ শ্মশানযাত্রী

আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী উত্তর চিনের জিয়াংজি প্রদেশ। একটি শববাহী মিছিলে ঢুকে পড়ল ট্রাক। ট্রাকের চাকার তলায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন ১৯জন। ঘটনায় আহত ২০। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। 

দুর্ঘটনাটি ঘটেছে রবিবার বেলার দিকে। প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে  চিনের একটি সরকারি প্রচারমাধ্যমে এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে, দুর্ঘটনাটি ঘটে জিয়াংজি প্রদেশের একটি শ্মশানঘাটের মুখে। মৃতদেহ নিয়ে জনা ৪০ ব্যক্তি শ্মশানঘাটের কাছে ঢুকতে যাবে। আচমকা পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ওই মিছিলে ঢুকে পড়ে। ট্রাকের চাকা পিষে দেয় ১৯ জনকে। ঘটনায় গুরুতর জখম জনা ২০। দুর্ঘটনার পর ট্রাকটি সজোরে ব্রেক কষলে, ট্রাকের পিছনে থাকা বেশ কয়েকটি গাড়ি একে অপরকে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশবাহিনী। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের নিকটবর্তী হাসপাতালে তারা ভর্তি করে।  আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে। 

স্থানীয় প্রশাসন প্রাথমিক তদন্ত অনুমান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান।  তবে ঘটনাস্থলের নজর ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গাড়ি চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জোরে গাড়ি না চালানই বাঞ্ছনীয়। গত সেপ্টেম্বরেও চিনে প্রায় একই ধরনের একটি পথ দুর্ঘটনা ঘটে। প্রাণ হারান ২৭ জন। 

আরও পড়ুন দলাই লামার উপরে নজরদারির দায়ে চিনা মহিলা গুপ্তচর পাকড়াও

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা