এই মুহূর্তে

বিশ্বকাপে সৌদি আরবে নিষিদ্ধ হচ্ছে মদ-নেশাজাতীয় দ্রব্য

নিজস্ব প্রতিনিধি : ৯ বছর বাকি,২০৩৪ বিশ্বকাপ ফুটবল হবে সৌদি আরবে। ইতিমধ্যেই সৌদিতে নিষিদ্ধ হচ্ছে মদ্যপান। দর্শক ও ভক্তদের এই বিশ্বকাপে মদ্যপান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ। সাফ জানিয়ে দিলেন, বিশ্বকাপ চলাকালীন সৌদি আরবের কোথাও মদ বিক্রি করা হবে না, এমনকি হোটেলেও না।

ফুটবল বিশ্বকাপের দেখতে সৌদিতে ছুটে যান বহ খেলাপ্রেমী।বৈশ্বিক টুর্নামেন্ট উপভোগ করতে ভক্ত-সমর্থকেরা কত কিছুই তো করেন। অ্যালকোহলের মতো কোমল পানীয় সেখানে খুবই তুচ্ছ বিষয়। তবে এই বিশ্বকাপে সৌদি আরব অ্যালকোহলের অনুমতি দেবে না।

এই নিয়ে ব্রিটেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর জানান, ‘এই মুহূর্তে আমরা অ্যালকোহল পান করার অনুমতি দেব না। অ্যালকোহল ছাড়াও অনেক মজা করা যায়। এটা খুবই জরুরি তা নয়। যদি আপনি স্টেডিয়াম ছাড়ার পর মদ খেতে চান, তাহলে ঠিক আছে। মদ্যপান করে আমাদের সংস্কৃতি নষ্ট করতে দেব না।’

একইসঙ্গে সৌদি রাষ্ট্রদূত জানান, ‘প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমরা আমাদের সীমার মধ্যে লোকদের স্বাগত জানাতে চাই। তবে নির্দিষ্ট কারও জন্য আমাদের সংস্কৃতি বদলাতে চাই না।’

উল্লেখ্য,সৌদি আরবের পাঁচ শহরের ১৫ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৫ তম ফুটবল বিশ্বকাপ।বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ আয়োজনে রাজধানী রিয়াদে থাকবে ৮ স্টেডিয়াম।বাকি চার শহর হল—জেদ্দা, আল খোবার, আভা এবং নিওম। মরুর বুকে সবশেষ বিশ্বকাপ হয়েছে ২০২২ সালে। কাতারে আয়োজিত সেই বিশ্বকাপে আর্জেন্টিনা হয়েছিল চ্যাম্পিয়ন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরান হামলার প্রস্তুতি, কাতারে যুদ্ধবিমান পাঠাল‌ ব্রিটেন

আমেরিকায় ভয়াবহ তুষার ঝড়ের আশঙ্কা, ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

২৩৮ যাত্রীর জীবন সঙ্কটে! মাঝ আকাশে বিকল রুশ বিমানের ইঞ্জিন, চিনে জরুরি অবতরণের প্রস্তুতি

আঙুল ট্রিগারে রয়েছে, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

‘টুকরো হওয়া উচিত ছিল ‘, গাজায় ট্রাম্পের শান্তি পর্ষদের নাম নিয়ে কটাক্ষ মাস্কের

ইজরায়েলের বোমা থেকে রক্ষা পেলেও অজানা ভাইরাসে মরছে গাজাবাসী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ