চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মনের মানুষের সঙ্গে ঘর বাঁধতে ভিসা ছাড়াই ভারতে পৌঁছে গিয়েছিল পাক তরুণী

নিজস্ব প্রতিনিধি, করাচি: প্রেম মানেনা কোনও ভৌগলিক সীমারেখার গণ্ডি। তাই তো সাত চড়ে যে মেয়ের মুখে রা কাড়ত না, সেই মুখচোরা মেয়েটি প্রেমের টানে মনের মানুষের সঙ্গে ঘর বাঁধতে কীভাবে করাচি ছেড়ে ভারতের বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছিল তা শুনে চোখ ছানাবড়া হয়ে গিয়েছে পরিবারের সদস্যদের। যদিও তাঁদের বক্তব্য, মেয়ের এমন দুঃসাহসী অভিযানের পিছনে অন্য কারও হাত রয়েছে।

সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্রেই ভারতের বেঙ্গালুরু নিবাসী মুলায়ম সিং যাদব নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় ইকরা জিবানি নামে কলেজ পড়ুয়া এক পাক তরুণীর। যদিও নিজেকে সামির আনসারি ও পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিয়েছিল ওই ব্যক্তি। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মনের মানুষের সাথে সংসার গড়তে গত সেপ্টেম্বর মাসে গয়না চুরি করে নিয়ে কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়ে যায় ষোড়শী তরুণী। কিন্তু পাসপোর্ট ও ভিসা না থাকায় কীভাবে ভারতে ঢুকবে তা প্রথমে বুঝে উঠতে পারেনি। শেষ পর্যন্ত বুদ্ধি খাটিয়ে করাচি থেকে প্রথমে দুবাই যায়। সেখান থেকে নেপালের কাঠমাণ্ডুতে হাজির হয়। তার পরে প্রেমিকের পরামর্শ নিয়ে পৌঁছে যায় বেঙ্গালুরুতে। সেখানে মুলায়ম সিং যাদবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

কিছুদিন বাদেই নিজের ভুল ভাঙে। শেষ পর্যন্ত প্রতারিত হয়েছে বুঝতে পেরে বাড়িতে গোটা ঘটনা জানায় ইকরা। পাকিস্তান বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পুরো ঘটনা জানানো হয় ভারতীয় দূতাবাসে। শেষ পর্যন্ত গত রবিবার ইকরাকে উদ্ধার করে ওয়াগা সীমান্তে পাক আধিকারিক ও তাঁর পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। মেয়েকে ফের ফিরে পেয়ে স্বস্তিতে জিবানি পরিবার। যদিও বার বার অনুরোধ জানানো সত্বেও মেয়ের সঙ্গে কথা বলতে দিতে রাজি হননি ইকরার  বাবা সোহেল জিবানি। তাঁর কথায়, ‘বিষয়টি মিটে গিয়েছে। ফলে এ নিয়ে কিছু বলার নেই।’

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ