মহিলা বিচারককে হুমকি, ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

২৯ মার্চের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আরও বিপাকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। মহিলা বিচারককে হুমকি এবং তোষাখানা মামলায় সোমবার পাকিস্তান তেহরিকে ইনসাফ সুপ্রিমোর বিরুদ্ধে জোড়া গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদ আদালত। মহিলা বিচারককে হুমকির মামলায় আগামী ২৯ মার্চের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদের অতিরিক্ত দায়রা বিচারক রানা মুজাহিদ।

গত এপ্রিলে অনাস্থায় হেরে প্রধানমন্ত্রীর কুর্সি হারানোর পরেই একের পর এক মামলা দায়ের করা হয় ইমরান খানের বিরুদ্ধে। মামলায়-মামলায় কার্যত জেরবার তিনি। গত বছর ইসলামাবাদে পুলিশি হেফাজতে পাকিস্তান তেহরিকে ইনসাফের এক নেতার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে ইমরান খান হুমকি দিয়েছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক জেবা চৌধুরী, পুলিশের আইজি আকবর নাসির খান এবং স্থানীয় ডিআইজির বিরুদ্ধে মামলা  দায়ের করা হবে। তাঁর সেই মন্তব্যের জেরে বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ তুলে মামলা দায়ের করে ইসলামাবাদ পুলিশ।

গত ১৮ জানুয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রীকে তলব করেছিল ইসলামাবাদ আদালত। কিন্তু হাজিরা দেননি ইমরান। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদ জেলা ও দায়রা আদালতের বিচারক রানা মুজাহিদ রহিম। ইমরানের আইনজীবী ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দেওয়ার আবেদন জানালেও, বিচারক তা খারিজ করে দেন। পাশাপাশি বিদেশ থেকে পাওয়া উপহার বিক্রির মামলায় ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ সত্বেও এদিন হাজিরা না দেওয়ায় ইসলামাবাদ আদালতের অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল ফের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা