শেষ রক্ষা হল না, করোনার ছোবলে উত্তর কোরিয়ায় প্রথম মৃত্যু

ইতিমধ্যে জ্বরে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের একজনের শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সব চেষ্টা ব্যর্থ। বহু চেষ্টা করেও দেশে করোনার সংক্রমণ রুখতে পারেননি উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন। বৃহস্পতিবারই দেশে প্রথম করোনার সংক্রমণের কথা স্বীকার করেছিল পিয়ংইয়ংয়ের আধিকারিকরা। তার ২৪ ঘন্টার মধ্যে মারণ ভাইরাসের ছোবলে প্রথম মৃত্যুর কথাও স্বীকার করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘কেসিএনএ’ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় জ্বরে আক্রান্ত হয়ে দেশে যে ছয়জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজনের শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
গত আড়াই বছর ধরে প্রাণঘাতী ভাইরাসের বেনজির তাণ্ডবে গোটা বিশ্ব লণ্ডভণ্ড। কিন্তু উত্তর কোরিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, করোনা দেশে থাবা বসাতে পারেনি। কিন্তু সেই দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন একাধিক স্বাস্থ্য বিশেষজ্ঞ। করোনায় আক্রান্ত সন্দেহে বেশ কয়েকজনকে গুলি করে মারার খবরও পাওয়া গিয়েছিল। কিন্তু তার সত্যতা নিশ্চিত করা যায়নি। অবশেষে বৃহস্পতিবার দেশে করোনায় প্রথম শনাক্তের কথা স্বীকার করেছিলেন উত্তর কোরিয়ার প্রশাসনিক আধিকারিকরা। এমনকী মারাত্মক ভাইরাসের সংক্রমণ যাতে বেলাগাম হয়ে না ওঠে, তার জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারিও করেছিলেন দেশের শীর্ষ নেতা কিম জং উন।
কিন্তু তাতে কোনও লাভ হল না। শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘কেসিএনএ’ জানিয়েছে, ‘সারা দেশে সাড়ে তিন লক্ষের বেশি মানুষের শরীরে করোনার উপসর্গ লক্ষ্য করা গিয়েছে। জ্বরে আক্রান্ত হয়েছেন পৌনে দুই লক্ষ। তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। জ্বরের বলি হয়েছেন ছয়জন। তাদের মধ্যে একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গোটা দেশে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে।’

রেবতী নক্ষত্রে শনির প্রবেশ, ৪ রাশির জীবনে আসতে পারে চাকরি-অর্থের সুখবর

ছাগল চুরি দেখে ফেলেছিল, তারপরই নিখোঁজ! লিচুগাছে মিলল নাবালকের দেহ

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক