North Korea: যেকোন মুহূর্তে বাঁধতে পারে  যুদ্ধ! পরমাণু অস্ত্রভাণ্ডার পরিদর্শনে গেলেন কিম

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মাঝেই মধ্যে চলে ক্ষেপাণাস্ত্র পরীক্ষা।  পরমাণু অস্ত্র তৈরি করে লাগাতার পরীক্ষা নিরীক্ষা করে থাকে উত্তর কোরিয়া। আর তা নিয়ে সবসময় চলে দীর্ঘ আলোচনা। আন্তর্জাতিক মহলে   ওঠে একাধিক প্রশ্ন। এই আবহে প্রকাশ্যে এল কিম জং  উনের  দেশের অত্যন্ত গোপনীয়তায় মোড়া পরমাণু অস্ত্র তৈরির কেন্দ্রের ছবি ।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, সম্প্রতি পরমাণু কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন কিম। বিজ্ঞানীদের সঙ্গে  সাক্ষাৎ করতে। ছবিগুলোতে দেখা গিয়েছে , কিম ধাতব সেন্ট্রিফিউজের দীর্ঘ সারির মধ্য দিয়ে হাঁটছেন। সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন। বলা বাহুল্য,  সেন্ট্রিফিউজের  মেশিনগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরমাণু অস্ত্রভান্ডারের শক্তিবৃদ্ধি নিয়েও আলোচনা করতেই পরমাণু অস্ত্র তৈরি কারখানায় গিয়েছিলেন কিম।

উল্লেখ্য, সবসময় গোপনীয়তায় মোড়া থাকে কিমের অস্ত্র ভাণ্ডার। এবার সেই  পরমাণু অস্ত্র তৈরির কেন্দ্রের ছবি এল প্রকাশ্যে। সূত্রের খবর, কিম বর্তমানে সেন্ট্রিফিউজের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। যাতে পারমাণবিক অস্ত্রগুলোকে ‘দ্রুতগতিতে বৃদ্ধি’ করা যায়।  আর তাতেই প্রশ্ন উঠছে তাহলে কী আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া ? না নিজের অস্ত্র  ভাণ্ডারকে আরও শক্তিশালী করছে কিম । একথায় উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ভাণ্ডারের ছবি ছড়িয়ে পড়তেই জোর কদমে শুরু হয়েছে আলোচনা।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!