সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে আবারও তুমুল উত্তেজনা শুরু হয়েছে। সামরিকা সীমারেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়ল কয়েকজন উত্তর কোরিয়ার সেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে আবারও তুমুল উত্তেজনা শুরু হয়েছে। সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়ল কয়েকজন উত্তর কোরিয়ার সেনা। গুলি ছুঁড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। তার ফলেই উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত অঞ্চলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের পর দুই দেশের মধ্যে কোনও শান্তিচুক্তি হয়নি। যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের অবসান হলেও দুই কোরিয়া এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।

রবিবার (১৬ অগস্ট) দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে ডিমিলিটারাইজড জোনের পূর্বাঞ্চলে এই ঘটনাটি ঘটেছে। যখন উত্তর কোরিয়ার কয়েকজন সেনা সীমারেখা লঙ্ঘন করে দক্ষিণ কোরিয়ার ভূখন্ডে ঢুকে পড়েছিলেন। বিষয়টি নজরে আসতেই দক্ষিণ কোরিয়ার সেনারা গুলি ছুড়ে সতর্ক করেন। অবশ্য এরপরেই উত্তর কোরিয়ার সেনারা নিজেদের দেশে ফিরে যান। তাই কোনও অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়নি। এরপর ওই এলাকায় আর কোনও এরকম ঘটনা শোনা যায়নি। চলতি বছর এরপম ঘট ঘটনা এটাই প্রথম। গতবছর প্রায় ১৭ বার সামরিক সীমারেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়েছিল উত্তর কোরিয়ার সেনারা। তাতেই দুই দেশেই তুমুল অশান্তির সৃষ্টি হয়েছিল।

এদিকে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনারা যৌথভাবে সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে। সোমবার থেকে শুরু হবে এই ১১ দিনের মহড়া। উত্তর কোরিয়ার সামরিক ক্ষমতা পরাস্ত করতেই এই মহড়ার আয়োজন করা হচ্ছে। যদিও এই প্রথম নয়, প্রতি বছরই আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সেনারা যৌথভাবে সামরিক মহড়ার ব্যবস্থা করে। তাতেই বাধা দিচ্ছে উত্তর কোরিয়া। এই মহড়ার অনুষ্ঠান বানচাল করতে উঠে পড়ে লেগেছে দেশটি। এর বিরোধিতা করে উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, এমনটা হলে তাঁরা আরও শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে।

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিস’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের