রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ফের ভারতকে চাপে ফেলতে চাইছে আমেরিকা। রুশ তেল ও গ্যাস কেনা দেশগুলির উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার প্রস্তাবিত বিল এবার মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আরও এক ধাপ এগিয়েছে। বিলটি রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও জোরদার করার প্রস্তাবের অংশ।

মার্কিন সেনেটে পাশ হওয়া এই প্রস্তাবটি ‘লিন্ডসে গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান বিল’ নামে পরিচিত। সেনেটে ৮৬-১১ ভোটে গত মাসে এটি অনুমোদিত হয়েছে। এবার হাউসে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ভোটে বিলটি এগিয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত ভোটের পরই বিলটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানোর পথ খুলবে। প্রস্তাবটির অন্যতম প্রধান লক্ষ্য হল রাশিয়ার থেকে যে দেশগুলি নিষেধাজ্ঞা অমান্য করে তেল কিনছে তাদের উপর বিরাট অর্থনৈতিক চাপ তৈরি করা।  

হাউসে আনা একটি সংশোধনীতে রাশিয়ার তেলের বড় ক্রেতা হিসেবে ভারত-সহ ১০টি দেশের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তালিকায় রয়েছে ভারত, চিন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাক রিপাবলিক, সংযুক্ত আরব আমিরশাহি, সিঙ্গাপুর, কাজাখস্তান এবং কিরগিজ রিপাবলিক। প্রস্তাবটি পাস হলে এই দেশগুলির ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে যেতে পারে। এদিকে মার্কিন কংগ্রেসে বিলটি নিয়ে মতপার্থক্যও রয়েছে। কিছু ডেমোক্র্যাট আইনপ্রণেতা প্রেসিডেন্টকে এত বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়ার বিরোধিতা করেছেন। আবার অন্য একটি সংশোধনীতে এই শুল্ক সংক্রান্ত ধারাটিই বাদ দেওয়ার প্রস্তাব এসেছে। ফলে চূড়ান্ত আইনে ভারতের নাম থাকবে কি না এবং ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা কার্যকর হবে কি না, তা এখনও জানা যায়নি। 

কি জানাচ্ছে ভারত? 

তবে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগে জানিয়েছিলেন, ভারতের জ্বালানি কেনার সিদ্ধান্ত জাতীয় অগ্রাধিকার এবং দেশের জ্বালানি নিরাপত্তার প্রয়োজনের ভিত্তিতে নেওয়া হয়। 

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী