ইস্তানবুলে ব্য়স্ত রাস্তায় বিস্ফোরণ, হত এক

আহত ১১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইস্তানবুল। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন একজন। আহত বহু। তাদের সংখ্যা কত তা এখনও জানা যায়নি। কোনও কোনও সংবাদমাধ্যমে বলা হচ্ছে, বিস্ফোরণে কমপক্ষে ১১জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন মহিলাও রয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিস্ফোরণের মুহূর্ত। হামলায় হয় স্থানীয় সময় রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ। কে হামলা চালাল, হামলার সঙ্গে সন্ত্রাসবাদী যোগ রয়েছে কি না, সে ব্য়াপারে পুলিশ বা প্রশাসন কিছুই জানাতে পারেনি। 

বিস্ফোরণের ঘটনাটি ঘটে বিয়োগলু প্রদেশের ব্যস্ততম রাস্তা ইসতিকলালে। ছুটির দিন হওয়া রাস্তায় অন্যান্য দিনের তুলনায় লোক ছিল বেশি। অনেকেই কেনাকাটায় ব্যস্ত ছিলেন। ঘড়িতে তখন  ৪.২০ঘ। বিকট শব্দ সেই সঙ্গে আগুনের ঝলকানি। মুহূর্তের মধ্যে এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়। ভয়ের চোটে মানুষ দিকবিদিক শূন্য হয়ে পালাতে শুরু করেন। হামলার খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুল্যান্স দ্রুত সেখানে পৌঁছয়। আহতদের ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে। 

প্রদেশের গভর্নর আলি ইয়েরলিকায়া নিজের টুইটার হ্য়ান্ডেলে বিস্ফোরণের খবর দিতে গিয়ে জানান, রবিবার ৪.২০ ঘ.তে ইসতিকলালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, হামলায় প্রাণ হারিয়েছেন একজন। আহত ১১। কয়েকজনের আঘাত গুরুতর বলে খবর পেয়েছি।  বিস্ফোরণের কারণ উদ্ধারে পুলিশ তদন্ত শুরু করেছে। 

আরও পডুন ফের রক্তাক্ত কাবুল, মসজিদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, ‘বোরখা পরা’ মন্তব্যের মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র

মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাঁসুয়ার কোপে মর্মান্তিক পরিণতি শাশুড়ির, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

‘ভারতের চিকিৎসায় আস্থা নেই’, বিদেশযাত্রা নিয়ে অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক