অভিনয় জগতে পা রেখেই ধর্ষিতা হতে হয়েছিল, বোমা ফাটালেন ব্রুক শিল্ডস

আশির দশকে হলিউডে ‘দ্য ব্লু লেগুন’ ছবিতে অভিনয় করে দুনিয়াজোড়া খ্যাতি পান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: অভিনয় জগতে পা রাখার শুরুতেই এক পরিচিতের হাতে ধর্ষিতা হতে হয়েছিল বলে শুক্রবার বিস্ফোরক অভিযোগ করেছেন হলিউড অভিনেত্রী  তথা সুপার মডেল ব্রুক শিল্ডস। সান ডান্স চলচ্চিত্র উ‍ৎসবে তাঁকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘প্রিটি বেবি: ব্রুক শিল্ডস’-এর প্রিমিয়ার অনুষ্ঠানেই ওই বোমা ফাটিয়েছেন তিনি। বারণ করা সত্বেও ওই নরখাদক কিছুতেই তাঁকে রেহাই দেননি বলে জানিয়েছেন হলিউড অভিনেত্রী।

আশির দশকে হলিউডে ‘দ্য ব্লু লেগুন’ ছবিতে অভিনয় করে দুনিয়াজোড়া খ্যাতি পান। এর পরের বছর তাঁর অভিনীত ‘এন্ডলেস লাভ’ও জনপ্রিয়তা লাভ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একসময় প্রেমের প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী ব্রুক শিল্ডস। ১৯৯২ সালে এক চ্যারিটি অনুষ্ঠানে প্রথমবার ব্রুক শিল্ডস ও ট্রাম্পের সাক্ষাৎ হয়। এর পাঁচ বছর পর ‘সাডেনলি সুসান’ টিভি সিরিজের সেটে আবার দেখা হয় তাদের। প্রেম প্রস্তাবে ট্র্রাম্প হলিউড সুন্দরীকে বলেন, ‘আমরা প্রেম করতে পারি! কারণ তুমি আমেরিকার সুইট হার্ট আর আমি আমেরিকার ধনী মানুষ। আমাদের কাছাকাছি দেখলে সবার ভালো লাগবে। কিন্তু ব্রুক শিল্ডস ওই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

কার দ্বারা ধর্ষিতা হয়েছিলেন তাঁর নাম প্রকাশ্যে না আনলেও ধর্ষণের রাতের মর্মন্তুদ বর্ণনা দিয়েছেন হলিউডের সুপার মডেল। তাঁর কথায়, ‘ওই পরিচিত যখন দেখা করতে বলেছিলেন তখন ভেবেছিলাম কোনও নতুন ছবিতে অভিনয় নিয়ে কথা বলবেন। কিন্তু হোটেলে পৌঁছে অবাক হয়ে গিয়েছিলাম। সামনে ওই লোকটাকে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার পরে….। যা চলল তা আমার কাছে কুস্তি ছাড়া আর কিছুই ছিল না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। হাত-পা ঠান্ডা হয়ে আসছিল। কিন্তু আমার কিছু করার ছিল না।’ ওই ঘটনার পরেই আমার বন্ধু ও নিরাপত্তা প্রধানকে বিষয়টি জানিয়েছিলাম। দুজনেই বললেন, তুমি তো ধর্ষিতা হয়েছো।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা