রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীরের রাজপথ। নিষিদ্ধ সংগঠন যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির ডাকা বিক্ষোভ ঘিরে ফের উত্তাল হয়ে উঠল পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোট-সহ বিস্তীর্ণ এলাকা। পাকিস্তান পুলিশ ও পাকিস্তান রেঞ্জার্সের (সীমান্ত রক্ষী বাহিনী) সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০। গুরুতর জখম আরও ২০০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। বিদেশি দূতাবাসগুলি স্বদেশীয় নাগরিকদের উদ্দেশে বিশেষ ভ্রমণ সতর্ক-বার্তা জারি করেছে।

আচমকাই শান্ত পাক অধিকৃত কাশ্মীর আগ্নিগর্ভ হয়ে উঠল কেন? আগামী ২৭ জুলাই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে পুরো উপত্যকার মুখ বন্ধ করতে মোবাইল ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং ১৪৪ ধারা জারি করে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটিকে নিষিদ্ধ করার পাশাপাশি সংগঠনের সমস্ত কার্যালয় সিল করে দিয়েছে পাক সেনা। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মূল কারণ হল, পাক অধিকৃত কাশ্মীরের ৪৫ আসনের বিধানসভায় তড়িঘড়ি ১২টি আসন ‘উদ্বাস্তু বা শরণার্থীদের জন্য সংরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ শরিফের সরকার। এই শরণার্থীরা কেউই কাশ্মীরে থাকেন না, তাঁরা থাকেন পাকিস্তানের অন্যান্য প্রদেশে (যেমন পঞ্জাব ও সিন্ধ)। জেএএসি-র অভিযোগ, এর মাধ্যমে স্থানীয় কাশ্মীরিদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্ব কেড়ে নিয়ে বাইরে থেকে লোক এনে ক্ষমতা দখলের এক নোংরা চক্রান্ত করছে ইসলামাবাদ।

গতকাল সোমবার (৮ জুন) রাওয়ালকোটে নিষিদ্ধ ঘোষিত স্থানীয় নাগরিক সংগঠনের সদস্যদের উপরে পাক রেঞ্জার্স ও পুলিশ এলোপাথাড়ি গুলি চালায়। পাল্টা পাথর বৃষ্টি করে বিক্ষোভকারীরা। এই সংঘর্ষের ঘটনায় ৪ জন পুলিশ আধিকারিক এবং ৬ জন সাধারণ মানুষ-সহ অন্তত ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়। রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন আরও ৭০ জনেরও বেশি। মঙ্গলবারও বিভিন্ন জায়গায় পুলিশ ও পাক রেঞ্জার্সের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়। জেএএসি-র শীর্ষ নেতা শওকত নওয়াজ মীর এক অজ্ঞাতস্থান থেকে পাঠানো ভিডিও বার্তায় অভিযোগ করেছেন, ‘আন্দোলন দমানোর নামে অত্যাচারের সব সীমা ছাড়িয়ে গিয়েছে শাহবাজ শরিফের সরকার। নিরীহ মানুষদের উপরে এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যালীলায় মেতেছে।’ এর পরেই তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, ‘আমরা মরব, তাও এই স্বৈরাচারী দমন বাহিনীর সামনে মাথা নত করব না। আন্দোলন চলবে।’

পুলিশের এক শীর্ষ আধিকারিক পাল্টা অভিযোগ করেছেন, ‘আন্দোলনের নামে হিংসা ছড়াচ্ছে  বিক্ষোভকারীরা। পেট্রল বোমা-অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের উপরে হামলা চালাচ্ছে।’

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২