ইমরানকে দলের সভাপতিপদ থেকে বরখাস্তের প্রক্রিয়া শুরু পাক নির্বাচন কমিশনের

ইমরানকে আগামী ১৩ ডিসেম্বর কমিশনে হাজিরার নির্দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফের সভাপতি পদ থেকে ইমরান খানকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করল পাকিস্তান নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শোকজ নোটিশ পাঠনো হয়েছে। কমিশন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ডন পত্রিকা এই খবর দিয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিদেশ থেকে পাওয়া উপহার বিক্রির। সেই অভিযোগের জেরে ইমরানের সাংসদপদ খারিজের পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য ভোটে লড়ার অধিকারও কেড়ে নেওয়া হয়। সেই সঙ্গে ইমরানের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরুর কথাও জানানো হয়েছিল।

পাকিস্তান নির্বাচন কমিশনের এক পদস্থকর্তা জানিয়েছেন, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজকোষ থেকে উপহার বিক্রির গুরুতর অভিযোগ রয়েছে। সেই অভিযোগের জেরে ইমরানের সাংসদ খারিজ হয়ে গিয়েছে। এবার পাকিস্তান-তেহরিক-ইনসাফের সভাপতি পদ থেকেও তাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে শোকজ নোটিশ। কমিশন সেই নোটিশের জবাবের অপেক্ষায় রয়েছে। ইমরানের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের শুনানি হবে আগামী ১৩ ডিসেম্বর। কমিশনের দফতরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাজিরা দিতে বলা হয়েছে।

কমিশনের এই পদক্ষেপকে পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে। তাদের মতে, শাসকদলের কলকাঠিতেই কমিশন এবার তাদের দলের শীর্ষনেতাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ইমরানকে দলের শীর্ষপদ থেকে সরিয়ে দিলে পাকিস্তান আরও একবার উত্তাল হবে, এমনটাই মনে করছে রাজনৈতিকমহলের একাংশ। 

আরও পডু়ন ভোটে লড়ার অধিকার ফিরে পেতে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর