ঋণ পেতে বিদ্যুতে ভর্তুকি ছাঁটাইয়ের ভাবনা পাক সরকারের

আইএমএফ প্রতিনিধিদল পাঠিয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে ঋণ পেতে পাকিস্তান সরকার বিদ্যুতের ওপর থেকে ভর্তুকি তুলে দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক শেহবাজ সরকারের এক উচ্চপদস্থকর্তার বিবৃতি উদ্ধৃত করে ডন পত্রিকা এই খবর দিয়েছে। অর্থকষ্টে থাকা পাকিস্তান আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছে বেল আউট  চেয়েছে। সেখানকার আর্থিক অবস্থা খতিয়ে দেখে আইএমএফ প্রতিনিধিদল পাঠিয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্ব তাদের পাকিস্তান মিশন প্রধান নাথান পোর্টার। প্রতিনিধিদল থাকবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারের সঙ্গে একপ্রস্থ কথাও হয়েছে।

পাক সরকার সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ডন জানিয়েছে, প্রতিনিধিদলের সঙ্গে সরকারের কথা হবে দুই পর্যায়ে। প্রথম ধাপে তারা সে দেশের আর্থিক পরিস্থিতির বিষয়ে সবিস্তার খোঁজ নেবে। দ্বিতীয় পর্যায়ে হবে চুক্তি সংক্রান্ত আলোচনা। পাকিস্তানকে বেলআউট প্যাকেজ দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের আপত্তি বিদ্যুৎ ক্ষেত্রে ভর্তুকি। ডন পত্রিকার রিপোর্ট অনুসারে, চলতি অর্থবর্ষে শেষ পাঁচ মাসের জন্য পাকিস্তানের দরকার আট থেকে নয় বিলিয়ন ডলার। শেহবাজ শরিফ সরকারে ঋণ দিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে চিনও। বিদ্যুৎ সংকট সামাল দিতে পাকিস্তান ইতোমধ্যে একাধিক পদক্ষেপ করেছে। বিয়ে বাড়ির অনুষ্ঠান কাঠছাঁট করতে বলা হয়েছে। বাজার খুলে রাখার সময়সীমাও এগিয়ে আনা হয়েছে। নতুন করে সমস্যা তৈরি করেছে ইরান। তাদের দেওয়ার কথা ১০০ মেগাওয়াট বিদ্যুৎ। পরিবর্তে দিয়েছে মাত্র ২০ মেগাওয়াট  ।

আরও পডুন পাকিস্তানে পেট্রোলের চেয়েও দামি ডিজেল, মূল্যবৃদ্ধি ঘোষণা সরকারের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা