চাপে পড়ে মৃত লস্কর জঙ্গির দেহ গ্রহণ পাকিস্তানের, স্পষ্ট হল সন্ত্রাসে মদতের

সোমবার পাক সেনার হাতে দেহ তুলে দেওয়া হয়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বমঞ্চে আরও একবার নতশির পাকিস্তান। মৃত লেটজঙ্গি তাবরাক হোসেনের দেহ তারা গ্রহণ করেছে। সোমবার পাক সেনার হাতে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে লেটজঙ্গির দেহ তুলে দেওয়া হয়। হস্তান্তরের ঘটনাটি ঘটে পুঞ্ছে চাকান দা বাগে। দেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিল দুই সেনা এবং প্রশাসনের পদস্থকর্তা। দেহ গ্রহণের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল, তাবরাক হোসেন পাকিস্তানের নাগরিক এবং তাকে ভারতে পাঠিয়েছিল সে দেশের সরকার।আর লেট জঙ্গিকে ভারতের পাঠানোর উদ্দেশ্য কী ছিল, তা আর নতুন করে বলার দরকার পড়ে না।

সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকতে গিয়ে সেনাবাহিনীর গুলিতে গুরুতর জখম হয় তাবরাক হোসেন। ভর্তি ছিল সেনা হাসপাতালে। গুরুতর জখম এই জঙ্গিকে সুস্থ করে তুলতে হাসপাতালের চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা চালান। সেনাজওয়ানরা হয়ে উঠেছিল মানবিক। তারা দিয়েছিল তিন বোতল রক্ত। শুধু তাই নয়, সীমান্তে সেনার গুলিতে গুরুতর জখম অবস্থায় সে রীতিমতো ছটফট করছিল। কর্তব্যরত জওয়ানরা নিজের হাতে ওই জঙ্গিকে জল খাওয়ায়।

পাকিস্তান একপ্রকার চাপে পড়েই মৃত লেট জঙ্গির দেহ গ্রহণ করেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে জানায়, সে দেশের সেনা এবং সরকার তাকে পাঠিয়েছিল ফিদায়ে হামলার জন্য। বিনিময়ে দেওয়া হয়েছিল মোটা টাকা। তার সঙ্গে ছিল আরও কয়েকজন। ভারতীয় সেনার বাধা পেয়ে বাকিরা পালিয়ে গেলেও সে পালাতে পারেনি। এই খবর লেখা পর্যন্ত ইসলামাবাদের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা