চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিয়ালকোটে পাক সেনাঘাঁটির অস্ত্রাগারে লাগাতার বিস্ফোরণ, ব্যাপক চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধিঃ শিয়ালকোটের পাক সেনাঘাঁটির অস্ত্রাগারে ভয়াবহ আগুন এবং তার জেরে লাগাতার বিস্ফোরণ। রবিবার সকাল থেকেই একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল শিয়ালকোটের বিস্তীর্ণ এলাকা। এর জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের পর এখনও দাউদাউ করে জ্বলছে গোটা অস্ত্রাগার। তবে এই বিধ্বংসী অগ্নিকান্ড এবং তার জেরে হওয়া বিস্ফোরণের জেরে কেউ আহত কিংবা নিহত হয়েছেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে, কোনও অজানা কারণে ওই অস্ত্রাগারের বারুদের গাদায় আগুন লেগে যায় এবং তার জেরেই এই বিপত্তি। 

উল্লেখ্য, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। দিন কয়েক আগেই নামাজ পাঠের সময়ে পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারান অন্ততপক্ষে ৫৬ জন। এই ঘটনার পরে এক সপ্তাহ যেতে না যেতেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল এই দেশ। ইতিমধ্যেই শিয়ালকোটের এই অস্ত্রাগারের বিস্ফোরণের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, বিস্ফোরণের পরে ওই অস্ত্রাগারের আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে। বহু দূর পর্যন্ত এই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। 

এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকালে হঠাৎই দেখা যায় যে অস্ত্রাগারে আগুন লেগে গিয়েছে। তার কিছুক্ষণ পর থেকেই একের পর এক বিস্ফোরণ হতে শুরু করে, এমনকি আগুনের সংস্পর্শে এসে একাধিক রকেটও উড়তে শুরু করে। তবে এই অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি। অন্যদিকে অস্ত্রাগারে অগ্নিকান্ড প্রসঙ্গে এখনও কোনও বিবৃতি দেয়নি পাকিস্তান সেনা, স্থানীয় সূত্রে খবর এমনই।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

১২ টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা নিয়ে হরমুজ ঘিরল আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ