নির্বাচন পিছিয়ে দিলে প্রতিশোধ, হুমকি ইমরানের

ভিডিও বার্তায় বলেছেন, এখন সমগ্র জাতি প্রস্তুত। তাঁরা আনন্দিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিক সময়ে পঞ্জাবে নির্বাচন (PUNJAB ELECTION) না হলে জোট সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। এমনটাই হুমকি দিয়েছেন পাকিস্তানের (PAKISTAN) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক ই ইনসাফের প্রাক্তন চেয়ারম্যান ইমরান খান।

তিনি একটি ভিডিও বার্তায় বলেছেন, এখন সমগ্র জাতি প্রস্তুত। তাঁরা আনন্দিত। এখন নির্বাচনের পক্ষে না দাঁড়ালে ইতিহাস সেই ভুল ক্ষমা করবে না। প্রসঙ্গত, পাকিস্তান সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় নির্বাচন প্রক্রিয়ায় দেরি করার জন্য পাকিস্তান নির্বাচন কমিশনের পদক্ষেপকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। নির্দেশ, আগামী ১৪ মে পাঞ্জাবে নির্বাচন করতে হবে। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে ইমরান-দল।

অন্যদিকে, দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফেডারেল মন্ত্রিসভা এই রায় প্রত্যাখান করেছে। শুধু তাই নয়, এই রায়ের বিরুদ্ধে সংসদে প্রস্তাব পেশ করতে উদ্যোগী। এই প্রসঙ্গে ইমরানের অভিযোগ, বর্তমান জোট সরকার নির্বাচনে ভীত। তাঁর দাবি, নির্বাচন হলে বর্তমান শাসক দলের পরাজয় নিশ্চিত।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা