মার্কিন বিমানবন্দরে পাক-অর্থমন্ত্রী শুনলেন ‘চোর চোর’, জবাবে তোর ….

ঘটনায় বিমানবন্দরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অস্বস্তিকর পরিবেশে পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দর। ওয়াশিংটন বিমানবন্দরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর জামার কলা ধরে টান মারে। সেই সঙ্গে তাকে চোর চোর বলে সম্বোধন করে। ঘটনায় বিমানবন্দরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। পাল্টা দিয়েছেন পাক অর্থমন্ত্রীর সঙ্গে থাকা এক উচ্চপদস্থ কর্তা। অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে তিনি মিথ্যেবাদী বলে সম্বোধন করেন। সঙ্গে দেন অকথ্য ভাষায় গালি, যা লেখার অযোগ্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনা।

আমেরিকায় আন্তর্জাতিক অর্থভাণ্ডার এবং বিশ্ব ব্যাঙ্কের বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন গিয়েছেন ইশাক দর। সঙ্গে গিয়েছে অর্থ মন্ত্রকের পদস্থকর্তারা। বিমানবন্দর থেকে বেরিয়ে আসবেন। এমন সময় এক ব্যক্তি দ্রুত পা চালিয়ে এগিয়ে আসতে শুরু করেন। বিমানবন্দরে উপস্থিত বাকিরা বুঝতেই পারেনি তাঁর নিশানায় পাকিস্তানের অর্থমন্ত্রী। ইশাক দর বেরিয়ে আসতে যাবেন, সেই সময় ওই ব্যক্তি তাঁর জামার কলা ধরে টান মেরে চোর চোর বলে চিৎকার করে। ঘটনায় বাকিরা হতচকিত হয়ে পড়েন। প্রতিনিধিদলের এক আধিকারিক কোনও রকমে ওই যুবকের হাত থেকে ইশাক দরকে ছাড়িয়ে নেয়। ওই ব্যক্তির উদ্দেশ্যে তাকে কদর্য ভাষায় গালি দিতেও শোনা যায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ঘটনায় পাক অর্থমন্ত্রীর সঙ্গে থাকা ওই আধিকারিককে বলতে শোনা যায় – তুমি আমায় চেন না। …. (লেখার অযোগ্য ভাষা) বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না।

একই ধরনের ঘটনার সামনে পড়তে হয় পাকিস্তানের তথ্যমন্ত্রী মারিয়াম আঔরঙ্গজেবকে। ঘটনাটি ঘটে লন্ডনে। হেনস্থাকারীরা ইমরানের সমর্থক বলেই প্রশাসনের অনুমান।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা