পাকিস্তানে ভরা বাজারে বিস্ফোরণ, হত কমপক্ষে চার

দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। বিস্ফোরণের ঘটনাটি ঘটে রবিবার সকালে বালোচিস্তানের বারখানে। এখনও পর্যন্ত পাওয়া খবরে  জানা গিয়েছে, হামলার প্রাণ হারিয়েছেন চারজন। জখম ১৪। কোনও কোনও সংবাদমাধ্যমে আহতের সংখ্যা বলা হয়েছে ২০ জখমদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি। বালোচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস হামলার নিন্দা করেছেন। 

ডন পত্রিকা এই বিস্ফোরণের খবর দিতে গিয়ে জানিয়েছে, বারখানে রবিবার সকালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বাজারে পাশে পার্কিংয়ের জায়গায় দাঁড়িয়ে থাকা একটি স্কুটার ঠাসা ছিল বিস্ফোরকে। রিমোট কন্ট্রোলের সাহায্যে সেই স্কুটারটি উড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন। আহত হন জনা ২০। তাদের রাখনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জখম কয়েকজনের আঘাত গুরুতর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি। 

বালোচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস হামলার নিন্দা করেছেন। কুদুস বলেন, বালোচিস্তানে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। হামলার সঙ্গে জড়িতরা মানবতা বিরোধী। জঙ্গি সংগঠন যদি মনে করে এই ভাবে নাশকতা চালিয়ে তারা বালোচিস্তান অস্থির করার চেষ্টা চালাবে, তাহলে তারা ভুল করবে। সরকার জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। দরকারে  সাঁড়াশি অভিযান। 

বালোচিস্তানে এর আগেও সন্ত্রাসবাদী হামলা হয়েছে। হামলা হয়েছে পাকিস্তানেও। 

আরও পড়ুন পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণ, উড়ল লাইন, হত দুই

ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

ফের আক্রান্ত কুণাল, হাতুড়ি দিয়ে মমতাপন্থী বিধায়কের উপর হামলা দুষ্কৃতীদের

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, দুর্গাপুরের উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ, জারি জরুরি অবস্থা

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?