ছেলেকে শপথবাক্য পাঠ না করানোয় পঞ্জাবের গভর্নরকে সরিয়ে দিলেন শাহবাজ

প্রধানমন্ত্রীর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছেন অপসারিত গভর্নর ওমর সরফরাজ চিমা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: মুখ্যমন্ত্রী পদে ছেলে হামজা শাহবাজ শরিফকে শপথবাক্য পাঠ না করানোর অপরাধে পঞ্জাবের গভর্নর ওমর সরফরাজ চিমাকে অপসারিত করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অবিলম্বে গভর্নরের বাসভবন ত্যাগ করারও নির্দেশ দিয়েছেন। যদিও তাঁকে সরানোর ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই বলে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন অপসারিত গভর্নর তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ ওমর সরফরাজ চিমা। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমাকে সরানোর ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির রয়েছে।’
গত শনিবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে বিধানসভায় বেনজির ঘটনা ঘটে। হাতাহাতিতে জড়িয়ে পড়েন যুযুধান পিএমএল (এন) এবং পিটিআই ও পিএমএল (কিউ) বিধায়করা। দফায়-দফায় খণ্ডযুদ্ধ হয়। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ শরিফ। যদিও তাঁর নির্বাচিত হওয়া নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। অবৈধভাবে নির্বাচিত হয়েছেন এই অভিযোগ তুলে হামজাকে শপথবাক্য পাঠ করাতে অস্বীকার করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ পঞ্জাবের গভর্নর ওমর সরফরাজ চিমা। ফলে পঞ্জাবে এক সাংবিধানিক সঙ্কট দেখা দিয়েছে।
রবিবার এক সাংবাদিক সম্মেলনে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে হামজা শাহবাজ শরিফের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন চিমা। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘শনিবার পঞ্জাব বিধানসভায় যে ঘটনা ঘটেছে তা অসংসদীয় শুধু নয়, নজিরবিহীনও বটে। কার্যত প্রশাসন ও পেশীশক্তিকে ব্যবহার করেই মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন হামজা শরিফ। তাই অবৈধভাবে যিনি নির্বাচিত হয়েছেন তাঁকে শপথবাক্য পাঠ করিয়ে সংবিধানের অমর্যাদা করতে পারব না। লাহোর হাইকোর্টে এ নিয়ে মামলা দায়ের হয়েছে। হাইকোর্ট কী আদেশ দেয়, তার অপেক্ষাতে রয়েছি।’ ছেলেকে শপথবাক্য পাঠ না করানোর অপরাধে রবিবার রাতেই নিজের বিশেষ ক্ষমতাবলে পঞ্জাবের গভর্নরকে অপসারিত করেছেন পাক প্রধানমন্ত্রী।

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ডিম ছুড়লেও আমার কাছে পিস্তল আছে’, হুঁশিয়ারি কীর্তি আজাদের

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের