আফগান-তালিবানদের পাশে পাকিস্তান, বৈঠক বিদেশমন্ত্রী হিনা রব্বানির

গত বছর আফগানিস্তান যান পাক বিদেশমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগান-তালিবানদের মন জয়ের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। শেহবাজ সরকারের বিদেশমন্ত্রী হিনা রব্বানি গত বছর আফগানিস্তান সফরে গিয়ে সে দেশের শীর্ষ তালিবান নেতাদের সঙ্গে বৈঠক করেন।  এবার বৈঠক করলেন রাশিয়ার আফগানিস্তান বিষয়ক দফতরের প্রতিনিধি জামির কাবুলভের সঙ্গে।সে দেশের বিদেশ মন্ত্রক এই বৈঠকের খবর দিয়েছে। 

মন্ত্রক প্রকাশিত বিবৃতি বলা হয়েছে, আফগানিস্তানে তালিবান শাসন চললেও দেশটি পাকিস্তানের প্রতিবেশী দেশ। পাকিস্তান মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক  বাঞ্ছনীয়। মধ্য এবং দক্ষিণ এশিয়ার সংযোগকারী দেশের ভূমিকা পালন করে আফগানিস্তান। আর্থ সামাজিক উন্নতির স্বার্থে পাকিস্তান সে দেশকে সাহায্য করতে প্রস্তুত।

আফগানিস্তানকে সাহায্য করে পাকিস্তান থেমে থাকতে নারাজ। অন্যান্য দেশগুলিকেও আর্জি জানিয়েছেন সাহায্যের। সে দেশের বিদেশ মন্ত্রক থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আফগানবাসীদের পাশে থাকা অত্যন্ত জরুরী। দেশটি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে চলেছে। দেশবাসী  চূড়ান্ত সমস্যায়। তাদের মানবিক সমস্যা সমাধানে সাহায্যের প্রয়োজন।

ভয়েস অব আমেরিকার রিপোর্ট অনুযায়ী, রাশিয়াও চাইছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলি সংকেট দীর্ণ পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক। তালিবান শাসকদের সঙ্গে আলোচনায় বসুক বাকি দেশের প্রতিনিধিরা। আলাপ-আলোচনার বাতাবরণ তৈরি হওয়া প্রয়োজন। তবে সেটা তখনই করা যেতে পারে, যদি সে দেশ নারীস্বাধীনতাকে গুরুত্ব দেয়। তালিবানরা আদৌ তা দেবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে স্বীয় সিদ্ধান্তে অটল তারা। 

তিন যুদ্ধে পাকিস্তানকে চরম শিক্ষা দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী শেহবাজ

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা