ভারতীয় স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে মোদির দ্বারস্থ পাকিস্তানি যুবতী

Share:

নিজস্ব প্রতিনিধি, করাচি: দীর্ঘদিন ধরেই স্বামী ঘরে তোলেন না। উল্টে দ্বিতীয়বার বিয়ে করার ফন্দি এঁটেছে। এমন আবস্থায় নিজের ঘর বাঁচাতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইলেন পাকিস্তানের করাচি নিবাসী এক যুবতী। সমাজমাধ্যমে এক ভিডিও আপলোড করেই মোদির কাছে ন্যায়বিচার ভিক্ষা চেয়েছেন নিকিতা নাগদেব নামের ওই পাকিস্তানি যুবতী। ইতিমধ্যেই সমাজমাধ্যম তো বটেই, কূটনৈতিক মহলেও শোরগোল ফেলে দিয়েছে ওই ভিডিও।

করাচির বাসিন্দা নিকিতা ভিডিওতে জানিয়েছেন, ‘২০২০ সালের ২৬ জানুয়ারি মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা পাকিস্তানি বংশোদ্ভুত ভারতীয় বিক্রম নাগদেবের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। করাচিতেই বসেছিল ওই বিয়ের আসর। বিয়ের এক মাস বাদে ২৬ ফেব্রুয়ারি বিক্রমের সঙ্গেই পাকিস্তান থেকে ভারতের মাটিতে পা রেখেছিলেন। কিন্তু শ্বশুরের ভিটেতে পা দিয়েই তিনি অবাক হয়ে যান। স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। স্বামীর মহিলা কুসঙ্গের কথা জানতে পারেন।’  বিয়ের পরপরই যে ভয়াবহ আচরণের মুখোমুখি হয়েছিলেন তার বর্ণনাও দিয়েছেন নিকিতা। তাঁর কথায়, ‘আমি যখন পাকিস্তান থেকে আমার শ্বশুরবাড়িতে যাই, তখন তাদের আচরণ সম্পূর্ণ বদলে যায়। আমি জানতে পারি আমার স্বামীর আমার এক আত্মীয়ের সাথে সম্পর্ক রয়েছে। আমি যখন আমার শ্বশুরকে জানাই, তখন তিনি বলেন, ‘ছেলেদের সম্পর্ক থাকে, কিছুই করা যাবে না।’

নিকিতা আরও জানিয়েছেন, ‘ভারত সরকার ভিসার মেয়াদ বাড়াচ্ছে না এই অজুহাতে ওই বছরের ৯ জুলাই তাঁকে আটারি সীমান্ত দিয়ে বাপের বাড়িতে ফিরে যাওয়ার কথা বলেন বিক্রম।  জোরপূর্বক পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছিল। বার বার শ্বশুরবাড়িতে ফেরানোর জন্য বললেও তাতে কর্ণপাত করেননি বিক্রম। ভিডিওতে নিকিতা বলেছেন, ‘আমি তাকে (বিক্রমকে) বারবার ভারতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছি, কিন্তু তিনি প্রতিবারই প্রত্যাখ্যান করেছেন।’

করাচিতে ফিরে আসার পর নিকিতা জানতে পারেন যে বিক্রম দিল্লির এক মহিলার সাথে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। বৈধভাবে বিবাহিত থাকা সত্ত্বেও তার পরিবর্তে অন্য কাউকে বিয়ে করার সম্ভাবনা দেখে বিরক্ত হয়ে, নিকিতা চলতি বছরের ২৭ জানুয়ারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভিডিও বার্তায় নিকিতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের আর্জি জানিয়ে বলেছেন, ‘আজ যদি ন্যায়বিচার না পাওয়া যায়, তাহলে বাকি নির্যাতিতা ও অসহায় মহিলারা ন্যায়বিচারের উপর আস্থা হারাবে। অনেক মেয়েই তাদের শ্বশুরের ভিটেতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। আমি সবাইকে আমার পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।’

 

কামারডাঙার দুর্গাপুজোয় বুক স্টল দিতে পারবে না বামেরা, ব্যানারে লেখা হল ‘বাম বধ’

মাদক পাচারকারীদের ধরতে চলন্ত গাড়ির ছাদে উঠে ৪০ কিমি ধাওয়া করল পুলিশ, শেষ পর্যন্ত যা হল….

‘সাধু-সন্তুদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

‘উনি তো সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন’, খোলা মঞ্চে নিজের হিট গানের সঙ্গে নাচলেন মমতা, বিতর্ক তুঙ্গে

রেললাইনের মাঝে আটকে গেল বালি বোঝাই লরি, ব্যাহত হাওড়া-বর্ধমান রুটে ট্রেন চলাচল

কানাডায় ভারতীয় বৃদ্ধাকে প্রণামের পর হাতে চুমু খেয়ে প্রায় ২০ লক্ষের গয়না চুরি

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ