টিয়া পাখির কীর্তি, ৭৪ লাখ টাকা জরিমানা মালিককে

শুধু তাই নয়, সেই সঙ্গে দুই মাসের জেলও খাটতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শখ করে টিয়া পাখি পুষতে গিয়ে যে এমন শাস্তি পেতে হবে তা ভাবতেও পারেননি তাইওয়ানের বাসিন্দা হুয়াং। কেননা প্রিয় টিয়া পাখির জন্যই তাঁকে ৭৪ লাখ টাকা জরিমানা গুনতে হবে। শুধু তাই নয়, সেই সঙ্গে দুই মাসের জেলও খাটতে হবে। তাইওয়ানের তাইনান জেলা আদালতের রায় মেনে নিলেও শাস্তি কমানোর জন্য আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন হুয়াং। তাঁর কথায়, ‘জরিমানার অঙ্কটা বিশাল’। টিয়া পাখি পোষার জন্য এমন কঠিন শাস্তির কথা আগে কখনও শোনা যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, দুই বছর আগে ২০২০ সালের বেশ কয়েক বছর আগে শখ করে টিয়া পাখি পুষেছিলেন তাইওয়ানের বাসিন্দা হুয়াং। কয়েক বছর আগে পাখিটি আচমকাই একদিন উড়ে গিয়ে ডক্টর লিন নামে এক ব্যক্তির কাঁধে চেপে বসে পাখনা দোলাতে থাকে। পার্কে হাঁটতে থাকা লিন আচমকা ওই ঘটনায় ভয় পেয়ে যান। পড়ে গিয়ে তাঁর পায়ের বেশ কয়েকটি হাড়ও ভেঙে যায়। দীর্ঘদিন শয্যাশায়ী থাকতে হয়। যে হতচ্ছাড়া পাখির জন্য এমন দুর্দশা সেই পাখির মালিক হুয়াংয়ের বিরুদ্ধে তাইনান জেলা আদালতে দেওয়ানি মামলা ঠুকে দেন লিন। তাঁর বক্তব্য, পাখিটির জন্য তাঁকে যে দীর্ঘদিন শয্যাশায়ী থাকতে হয়েছে তাই নয়। চিকি‍ৎসার জন্য প্রচুর খরচও হয়েছে।

দীর্ঘ দুই বছরের বেশি মামলার শুনানি চলার পরে রায় দিতে গিয়ে পোষ্য টিয়া পাখির কীর্তির জন্য মালিক হুয়াংকে ৯১ হাজার ৩৫০ মার্কিন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। অর্থা‍ৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকা। সেই সঙ্গে দুই মাসের জেলের সাজাও শুনিয়েছেন। তাইনান জেলা আদালতের প্রশাসনিক বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, এমন মামলা বিরল এবং শাস্তিও নজিরবিহীন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা