ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে শিক্ষা দিতে গিয়ে চরম লোকসানের মুখে পড়েছে আমেরিকা। ইতিমধ্যেই প্রায় ২৪ হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে ট্রাম্প সরকার। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। নিজেদের ওই ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্যাঙাতরা।

গত ২৮ ফেব্রুয়ারি আচমকাই ইরানের উপরে হামলা চালায় ইজরায়েল ও মার্কিন সেনা। টানা ৩৮ দিন ধরে যুদ্ধ চলার পরে ৭ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) তথ্য অনুযায়ী, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলায় একাধিক মার্কিন যুদ্ধাস্ত্র, যুদ্ধবিমান, সেনা ঘাঁটি ক্ষতিগ্রস্থ হয়েছে। ২.৮ আরব ডলার বা ভারতীয় মুদ্রায় ২৩ হাজার ৭০০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এই হিসাবের মধ্যে ইরানের হামলায় ক্ষতিগ্রস্থ হওয়া মার্কিন যুদ্ধজাহাজের ক্ষতির পরিমাণ ধরা হয়নি।

ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মন্ত্রিসভার বৈঠকে দাবি করেছিলেন, ‘মার্কিন ও ইজরায়েলি হামলায় ইরানের সামরিক বাহিনীর যে ক্ষতি হয়েছে তা ইতিহাসে বেনজির ঘটনা।’ তাঁর ওই দাবির পর দিন ২৭ মার্চ সৌদি আরবে অবস্থিত মার্কিন সেনার বিমানঘাঁটি ‘প্রিন্স সুলতান’-এ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। ওই হামলায় E-3 AWACS (রাডার শনাক্তকরণ বিমান) ধ্বংস হয়ে যায়। ওই বিমানের আনুমানিক মূল্য ছিল ৫ হাজার ৯২০ কোটি টাকা। এই বিমান আকাশে উড়ন্ত অবস্থায় কয়েকশো কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারতো।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) সিনিয়র পরামর্শদাতা মার্ক কেনশিয়ন জানিয়েছেন, ইরানের হামলায় E-3 AWACS ছাড়াও থর ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার একটি কিংবা দুটি রাডার নষ্ট হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ হাজার ১০০ থেকে ৮,২০০ কোটি টাকা। তাছাড়া কুয়েতে তিনটি মার্কিন জে-এফ যুদ্ধবিমানও ধ্বংস করেছে ইরান।

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

‘শুধু প্রাপ্তবয়স্করাই দেখতে পারবে’, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল বিজয়ের ‘জন নয়গান’

ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল