ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের ফিলিপিন্সে স্কুলে চলল গোলাগুলি। সূত্রের খবর, আজ, শুক্রবার (স্থানীয় সময়) দক্ষিণ কোটাবাতো প্রদেশের বাঙ্গা শহরের একটি উচ্চ বিদ্যালয়ে গুলিচালনার ঘটনায় অন্তত এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার জন। ঘটনার পর স্কুলে চত্বরে আতঙ্ক ছড়িরিয়েছ

দক্ষিণ কোটাবাতোর গভর্নর রেইনাল্ডো তামায়ো জানিয়েছেন, হামলাকারী কে, কী কারণে এই গুলিচালনা এবং কী ভাবে হামলা চালানো হয়েছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুলে পর পর হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ফিলিপিন্সের শিক্ষা দফতর। কারণ, গত কয়েক মাসে দেশের দক্ষিণাঞ্চলের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে গুলিচালনার ঘটনা ঘটেছে। গত মাসেই জাম্বোয়াঙ্গায় একটি শ্রেণিকক্ষের মধ্যে এক পড়ুয়াকে গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে আর এক পড়ুয়ার বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিয়ো সরাসরি সম্প্রচারও করেছিল অভিযুক্ত। পরে আত্মহত্যা করে সে। এর আগে জুন মাসে টাকলোবানের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে গুলিচালনায় মৃত্যু হয় অন্তত তিন পড়ুয়ার। আহত হন প্রায় ২০ জন। পুলিশ জানিয়েছিল, দুই সহপাঠী স্কুল চত্বরে গুলি চালিয়েছিল।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! পোর্শের ধাক্কায় প্রাণ গেল শাশুড়ি-বৌমার

ফিলিপিন্সে আগ্নেয়াস্ত্র রাখার ক্ষেত্রে বেশ কিছু কড়া নিয়ম রয়েছে। অস্ত্রের লাইসেন্স পাওয়ার আগে নথি যাচাই এবং মানসিক সক্ষমতার পরীক্ষার মতো একাধিক ধাপ পেরোতে হয়। তা সত্ত্বেও বেআইনি আগ্নেয়াস্ত্রের ব্যবহার রুখতে পারছে না প্রশাসন। শুক্রবারের ঘটনার পর ফের প্রশ্ন উঠেছে স্কুলের নিরাপত্তা নিয়ে।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!