২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার পরিকল্পনা রয়েছে: জো বাইডেন

আগামী বছরই মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বয়সের কারণে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আদৌ তিনি লড়বেন কিনা, তা নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জল্পনা ঘুরপাক খাচ্ছে। তিনি না দাঁড়ালে ডেমোক্র্যাটদের হয়ে কে প্রার্থী হবেন তা নিয়েও জোর চর্চা চলছে। আর সেই চর্চার মধ্যেই সোমবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানিয়ে দিলেন, ‘আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার পরিকল্পনা রয়েছে। যদিও এই মুহুর্তেই প্রার্থী পদ নিয়ে কোনও ঘোষণা করতে চাই না।’

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী হয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কিন্তু গত সোয়া তিন বছরে অনেকটাই জনপ্রিয়তা কমেছে তাঁর। তাছাড়া বয়সের কারণে ইদানিং বিভিন্ন ভাষণে একাধিক ভুল করে বিড়ম্বনায়ও পড়তে হয়েছে তাঁকে। ফলে জল্পনা চলছিল, বাইডেনকে সরিয়ে নতুন কাউকে প্রেসিডেন্ট পদে দাঁড় করাতে পারেন ডেমোক্র্যাটরা।

এদিন মার্কিন সংবাদমাধ্যম ‘এনবিসি’ নিউজকে দেওয়া সাক্ষা‍ৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার পরিকল্পনা রয়েছে। তবে এই মুহুর্তেই কিছু বলতে চাইছি না। সঠিক সময়েই ঘোষণা করা হবে।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সহজে যে তিনি দমবেন না তা বুঝিয়ে দিয়েছেন বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সঙ্গী করে আগামী বছরের নির্বাচনে লড়ার জন্য পরিকল্পনা যে রয়েছে তার, সেই ইঙ্গিতই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত