নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, পাঁচ ভারতীয়-সহ হত ৭২

দুর্ঘটনাটি ঘটে রবিবার সকালে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন ৭২ জন। এদের মধ্যে পাঁচজন ভারতীয়। পোখারা বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে। কাঠমাণ্ডু পোস্টের খবর অনুসারে, কাঠমাণ্ডু থেকে পোখারা যাওয়ার কথা ছিল। বিমানে যাত্রী আর কর্মী মিলিয়ে ছিলেন ৭২জন। এর মধ্যে ৬৮জন যাত্রী। বাকিরা বিমানকর্মী। এখনও পর্যন্ত ২৪টি দেহ উদ্ধার করা হয়েছে।  বিমানটি যোতি এয়ারলাইন্স সংস্থার। দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলবাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিভিয়ে ফেলার কাজ চলছে।  জানা গিয়েছে, পোখরা বিমানবন্দরে রবিবারের আবহাওয়া ছিল অত্যন্ত দুর্যোগপূর্ণ। সেটাই বিমান দুর্ঘটনার কারণ কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। চেষ্টা চলছে বিমানের ব্ল্য়াক বক্স উদ্ধারের। 

যোতি এয়ারলাইন্সের এক পদস্থকর্তার বিবৃতি উদ্ধৃত করে কাঠমাণ্ডু পোস্টে বলা হয়েছে, কাঠমাণ্ডু থেকে পোখারাগামী বিমান ATR 72 পোখারা বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন লেগে যায়। বিমানে যাত্রী ছিলেন ৬৮জন। চারজন কর্মী। এই খবর লেখা পর্যন্ত ১৬টি দেহ উদ্ধার করা হয়েছে। বাকি দেহ উদ্ধারের চেষ্টা চলছে। বিমানটি দুর্ঘটনার মুখে পড়লে স্থানীয় মানুষ প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুর্ঘটনার দৃশ্য সেখানে দেখা গিয়েছে, বিমানটি দাউ দাউ করে জ্বলছে।  পোখারা প্রশাসনের পদস্থকর্তা গুরুদত্ব ধাকাল জানিয়েছেন, প্রাথমকিভাবে আমাদের কাজ হল আগুন নিভিয়ে ফেলা। দুর্ঘটনার উচ্ছপর্যায়ের তদন্ত হবে। 

আরও পড়ুন বেঁচে নেই কেউ! চিনের বিমান দুর্ঘটনায় মৃত ১৩২

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা