ইমরান খানের বাড়ির দরজা ভেঙে ঢুকল পুলিশ

আদালতে যাওয়ার পথেই বাড়িতে পুলিশের তাণ্ডবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: ইসলামাবাদের জেলা আদালতে হাজিরা দিতে যাওয়ার পরেই ইমরান খানের বাড়িতে হামলা চালাল লাহোর পুলিশের বিশাল দল। বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে কার্যত তাণ্ডব চালাতে শুরু করেছে উর্দিধারী সরকারি গুন্ডারা। ইতিমধ্যেই বেশ কয়েকজন পিটিআই কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়েছে। আদালতে যাওয়ার পথেই বাড়িতে পুলিশের তাণ্ডবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘উচ্চ আদালত জামিন দেওয়া সত্বেও পুলিশ লাহোরের জামান পার্কের হানা দিয়ে বাড়ি-ঘর ভাঙচুর করতে শুরু করেছে। বাড়িতে আমার স্ত্রী বুশরা বিবি একা রয়েছেন। জানিনা, সুরক্ষিত থাকবেন কিনা।’

গতকাল শুক্রবারই ইসলামাবাদ ও লাহোরে দায়ের হওয়া ৯ মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন মঞ্জুর করেছেন লাহোর হাইকোর্ট। গ্রেফতারির উপরে শনিবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। দুই ক্ষেত্রেই শর্ত ছিল, এদিন ইসলামাবাদ জেলা আদালতে হাজিরা দিতে হবে পিটিআই চেয়ারম্যানকে।

সেই শর্ত মানতে এদিন দুপুরে লাহোরের জামান পার্কের বাড়ি থেকে ইসলামাবাদ জেলা আদালতের উদ্দেশে রওনা হন ইমরান। আর তাঁর রওনা হওয়ার খানিকবাদেই হানা দেয় পুলিশ। দরজা ভেঙে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে। আদালতে যাওয়ার পথে বাড়িতে হামলা চলার কথা শুনে উদ্বিগ্ন হয়ে পরেন ইমরান। আইনজীবীদের সঙ্গেও কথা বলেন তিনি। যদিও অভিযান চালানোর উপরে নিষেধাজ্ঞা থাকা সত্বেও কেন প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা চালানো হলো, সে বিষয়ে কোনও ব্যাখ্যা দেননি লাহোর পুলিশের শীর্ষ আধিকারিকরা।  

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা