Nepal Prime Minister: প্রধানমন্ত্রী পদে চিন-বন্ধু প্রচন্ড, সোমবার শপথ

সোমবার তিনি শপথ নেবেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী পদে আসীন হলেন মাও নেতা প্রচন্ড। রবিবার তাঁকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি। প্রেসিডেন্টের দফতর থেকে বিবৃতি জারি করে প্রচন্ডর প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার খবর দিতে গিয়ে বলা হয়েছে, নেপাল সংবিধানের ৭৬ নম্বর ধারার অনুচ্ছেদ দুই-কে মান্যতা দিয়ে মাওনেতা প্রচন্ড নেপালের প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। সোমবার প্রচন্ড প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন।

সদ্য সমাপ্ত নেপালের সাধারণ নির্বাচনে নেপালি কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেলেও তারা সরকার গঠন করতে ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারি সরকার গঠনের জন্য রবিবার বিকেল পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন। জানা গিয়েছে, রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারির সঙ্গে দুপুরে দেখা করতে যায় এক প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন সিপিএন-ইউএমএল চেয়ারম্যান কেপি শর্মা ওলি, রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টির সভাপতি রবি লামিছানে, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির প্রধান রাজেন্দ্র লিংডেন। প্রতিনিধিদলে ছিলেন নেপালের অন্যান্য কয়েকটি দলের প্রতিনিধিরা। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আগে তারা বৈঠকে বসেছিলেন। বৈঠকে প্রচন্ডকে প্রধানমন্ত্রীপদে নিয়োগ করা নিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশও হয়ে যায়।

২৭৫ আসন বিশিষ্ট নেপাল পার্লামেন্টে প্রচন্ডের পক্ষে রয়েছে ১৬৫ জনের সমর্থন। এর মধ্যে সিপিএন-ইউএমএলের ৭৮ জন, প্রচণ্ডের দল সিপিএন-এমসির ৩২ জনের সমর্থন রয়েছে। আরএসপির ২০ জন, আরপিপির ১৪ জন,  জেএসপির ১২ জন, জনমত দলের ছয় জন এবং নাগরিক উন্মুক্ত পার্টির তিন জন মিলিজুলি সরকারকে সমর্থনে রাজি হয়।

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?