Iran-Hijab: অনেক সহ্য করেছি আর নয়, হুঁশিয়ারি প্রেসিডেন্ট রাইসির

জাতীর উদ্দেশ্যে ভাষণ প্রেসিডেন্টের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হিজাবকে ইস্যু করে ইরানে চলতে থাকা আন্দোলন নিয়ে এবার হুমকি দিয়ে বসলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। প্রতিবাদীদের উদ্দেশ্যে তাঁর বার্তা – সব কিছু সহ্যসীমার বাইরে চলে গিয়েছে। এটা চলতে দেওয়া যায় না। আন্দোলনের নামে দেশে চলছে গুন্ডামি। এই গুন্ডামি আর চলতে দেওয়া যায় না। পুলিশ ও প্রশাসনকে আমার নির্দেশ – কড়া হাতে এই গুণ্ডামি বন্ধ করতে হবে। পুলিশ গুলি চালানোর প্রয়োজন মনে করলে গুলি চালাতে পারে। এই ব্যাপারে তিনি পুলিশকে অবাধ স্বাধীনতা দিয়েছেন।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রাইসি বলেন, আন্দোলনের নামে দেশে শুরু হয়েছে দাঙ্গা। জান-মালের ক্ষতি হচ্ছে। কিছু মানুষ নিজের হাতে তুলে নিয়েছে আইন-শৃঙ্খলা। দিনের পর দিন এটা চলতে দেওয়া যায় না। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

পুলিশ লকআপে তরুণীর মৃত্যুর ঘটনা উল্লেখ করে প্রেসিডেন্ট রাইসি বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। সেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দেশবাসীকে আমি আশ্বাস দিয়ে বলেছি, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে। তারপরেও কিছু মানুষ দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। স্বাভাবিক জনজীবন প্রভাবিত হচ্ছে। এই বিশৃঙ্খলায় রাশ টানতে সরকার বদ্ধপরিকর।

ইরান সরকারের দাবি, এই আন্দোলনের পিছনে বিদেশি শক্তির মদত রয়েছে। তবে বিদেশি শক্তি বলতে তারা কোন দেশের বিরুদ্ধে আঙুল তুলেছেন, সেটা স্পষ্ট নয়। ইরান সরকার মনে করে উত্তর ইরাকে কুর্দিশ বাহিনী লোক খেপিয়ে তুলছে। তাই, আন্দোলনকে কঠোর হাতে মোকাবিলা করতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ দিলেন প্রেসিডেন্ট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা