ইমরান খানের উপরে হামলার নিন্দা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের

ইমরানের উপরে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: রাজনৈতিক শত্রু ইমরান খানের উপরে আত্মঘাতী হামলার নিন্দা করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই সঙ্গে হামলার ঘটনা নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি। দেশে হিংসার কোনও জায়গা নেই বলেও কড়া বার্তা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। ইমরানের উপরে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।

বৃহস্পতিবার বিকেলে ওয়াজিরাবাদের আল্লাহ হো চকের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপরে আত্মঘাতী হামলা চালান এক দুষ্কৃতী। একে-৪৭ দিয়ে নির্বিচারে গুলি চালাতে থাকে। প্রাক্তন প্রধানমন্ত্রীর পায়ে তিন থেকে চারটি গুলি লাগে। হামলার পরেই তড়িঘড়ি ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও বর্তমানে তিনি সুস্থ। প্রাক্তন প্রধানমন্ত্রীর উপরে আত্মঘাতী হামলা নিয়ে শোরগোল পড়ে যায়। এদিন বিকেলেই চিন সফর নিয়ে সাংবাদিক সম্মেলন করার কথা ছিল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। যদিও সেই সাংবাদিক সম্মেলন বাতিল করে দেন তিনি। রাজনৈতিক শত্রুতা থাকলেও প্রাক্তন প্রধানমন্ত্রীর উপরে হামলার নিন্দা করে শরিফ বলেন, ‘ইমরান খানের উপরে হামলার কড়া নিন্দা করছি। অভ্যন্তরীণ মন্ত্রীর কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান ও হামলায় আহত বাকিদের অতি দ্রুত সুস্থতা কামনা করছি। পাকিস্তানে হিংসার কোনও জায়গা নেই।’ শাহবাজ শরিফের পাশাপাশি পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিও প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর উপরে হামলার নিন্দা জানিয়েছেন।

অন্যদিকে দলীয় প্রধানের উপরে আত্মঘাতী হামলা চললেও লং মার্চ বন্ধ হবে না বলে এদিন রাতে জানিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ নেতা ইফতিখার দুরানি জানিয়েছেন, ‘পিটিআই কর্মী-সমর্থকদের লং মার্চ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুস্থ হয়ে ওই কর্মসূচিতে ফের যোগ দেবেন ইমরান খান।’

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ