পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ব্যাঙ্মাত্মক কার্টুন এঁকে তীব্র সমালোচনা, মাশুল গুণতে হল সেমিওন স্ক্রেপেটস্কি নামে এক রুশ কার্টুনিস্টকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ব্যাঙ্মাত্মক কার্টুন এঁকে তীব্র সমালোচনা, মাশুল গুণতে হল সেমিওন স্ক্রেপেটস্কি নামে এক রুশ কার্টুনিস্টকে। জানা গিয়েছে, পূর্ব পোল্যান্ডে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। পোল্যান্ডের সংবাদ মাধ্যমগুলি এই হত্যাকাণ্ডকে একটি সুপরিকল্পিত বা ‘উইথইন এগজিকিউশন স্টাইল’ হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছে। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেমিওন স্ক্রেপেটস্কি (৪৪ বছর) বেলারুশ সীমান্তের কাছাকাছি অবস্থিত বিয়ালা পোডলাস্কা শহরে বসবাস করতেন। সোমবার (১৫ জুন) সকালে বাড়ির কাছেই একজন বন্দুকধারী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পরপরই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যদিও ইতিমধ্যেই বিয়ালা পোডলাস্কা শহরে অবস্থিত বেলারুশ কনসুলেটের কাছ থেকে একজন বেলারুশ নাগরিককে আটক করা হয়েছে। কিন্তু তাঁকে গ্রেফতার করা হয়েছে কিনা জানা যায়নি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ব্যাঙ্মাত্মক কার্টুন আঁকার সঙ্গে তাঁকে হত্যার কোনও সম্পর্ক রয়েছে কিনা তা স্পষ্ট নয়। পোল্যান্ডের রাষ্ট্রীয় আইনজীবী বা প্রসিকিউটর এবং পুলিশ যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে। এবং এতে রাশিয়ার কোন সরকারি সংস্থা যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কেননা পুতিনের ব্যাঙ্মাত্মক কার্টুন এঁকে তাঁকে উফাস করতেন  সেমিওন স্ক্রেপেটস্কি। বর্তমানে পোল্যান্ড এবং রাশিয়ার মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে চরম অশান্তি চলছে। তার মধ্যেই রুশ কার্টুনিস্টের মৃত্যুর ঘটনা বিষয়টিকে আরও উত্তেজিত করে তুলেছে।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ দীর্ঘদিন ধরেই মস্কো এবং বেলারুশের বিরুদ্ধে পোল্যান্ডের ওপর সাইবার হামলা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের চেষ্টা, অপপ্রচার এবং ইউরোপীয় ইউনিয়নের পূর্ব সীমান্তে কৃত্রিমভাবে অভিবাসী চাপ সৃষ্টি-সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ করে আসছে। এই মর্মে কেউ যদি রাস্তায় কোনও সুনির্দিষ্ট ব্যক্তির উপর গুলি হামলা করে, তবে সেটি পূর্ব পরিকল্পিত, তা বলাই বাহুল্য। যদিও এখনও সেমিওন স্ক্রেপেটস্কির মৃত্যুর কারণ জানা যায়নি। প্রসঙ্গত, সেমিওন স্ক্রেপেটস্কি ব্যঙ্গাত্মক কার্টুনের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চেচেন নেতা রমজান কাদিরভ-সহ রুশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতিনিয়ত উপহাস করতেন, যে কারণে হত্যার ভয়ে তিনি ২০২১ সালে রাশিয়া ছেড়ে পালিয়ে যান। মৃত্যুর কয়েক দিন আগে বার্লিনে রুশ দূতাবাসের সামনে আয়োজিত একটি বড় রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন স্ক্রেপেটস্কি। সেখানে সোভিয়েত নেতা জোসেফ স্টালিন একটি শিশু পুতিনকে খাওয়াচ্ছেন, এমন একটি ছবি এঁকে আবারও বিতর্কে জড়ান। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। সেই কারণেই তাঁকে হত্যার পরিকল্পনা করেছে কিনা রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো, তা তদন্ত চলছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় রয়েছে, মধ্য ইউরোপ জুড়ে বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করেছে।

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে