ইমরান খানের বিরুদ্ধে ফের জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘৃণ্য ভাষণের অভিযোগে ওই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: স্বস্তি মিলছে না প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। ইসলামাবাদ আদালতের পরে এবার পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল বালুচিস্তানের কোয়েটা আদালত। দেশ বিরোধী ভাষণ এবং সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনতাকে খেপিয়ে তোলার অভিযোগে ওই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন কোয়েটা আদালতের বিচারক। খুব শিগগিরই প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে এজলাসে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত রবিবার ইসলামাবাদ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে ইমরান খানের লাহোরের জামান পার্কের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। যদিও খালি হাতে ফিরতে হয়েছিল পুলিশকে। ওইদিনই জামান পার্কের বাড়ি থেকে দলীয় সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন পিটিআই সুপ্রিমো। ওই ভাষণে সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তোলা হয়েছে অভিযোগ তুলে গত সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে বিজলি রোড থানায় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল কোয়েটা পুলিশ। ওই মামলাতেই এদিন জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, ইসলামাবাদ নিম্ন আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে সাময়িক স্বস্তি মিলেছে ইমরানের। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার ওপরে স্থগিতাদেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। আগামী ১৩ মার্চ পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা