যত কাণ্ড কাঠমাণ্ডুতে, নেপাল সরকার থেকে গণইস্তফা শরিক দলের মন্ত্রীদের

রবিবার গণ ইস্তফা শরিক দলের মন্ত্রীদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক সঙ্কটে নেপাল।

জোট সরকারের শরিক দল রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টির মন্ত্রীরা গণইস্তফা দিয়েছেন। শরিক দলের এই সিদ্ধান্তে অস্বস্তিতে প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহল।  স্বতন্ত্রতা পার্টির দাবি করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী করতে হবে দলের সভাপতি রবি লামিছানিকে। প্রধানমন্ত্রী সেই দাবি মানতে অস্বীকার করায় শরিক দল রবিবার জরুরী বৈঠকে বসে। সেখানে দলের পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, তাদের দলের সব মন্ত্রী ইস্তফা দেবে। সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী দহল এবং তাঁর দলকে। 

জানা গিয়েছে, লামিছানিকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ করেছিলেন প্রধানমন্ত্রী দহল। কিন্তু সে দেশের নাগরিকত্ব না থাকায় নেপাল সুপ্রিম কোর্ট গত ২৭ জানুয়ারি তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের নির্দেশ দেয়। দুইদিন বাদে তিনি অবশ্য নাগরিকত্ব জোগাড় করেন। আদালতে পেশ করেন শংসাপত্র। তারপর থেকে শরিক দল তাকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে পুনরায় বহাল রাখার দাবি জানাতে শুরু করে। যদিও প্রধানমন্ত্রী দাবিতে সাড়া দিতে অস্বীকার করায় তাদের দলের মন্ত্রীরা ইস্তফা দিলেন। তবে তারা আপাতত সমর্থন প্রত্যাহার করবে না বলেও আশ্বাস দিয়েছে।

নেপালের রাজনৈতিকমহল বিষয়টিকে একটু অন্যভাবেই দেখছে। সমর্থন না তুলে নিয়ে মন্ত্রীদের ইস্তফা দেওয়ার নির্দেশের মধ্যে দিয়ে তারা সরকারকে চাপে রাখতে চাইছে। এই ইস্তফার জেরে  প্রধানমন্ত্রী যদি তাদের দাবি মেনে মেনে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব  লামিছানির কাঁধে তুলে দেয়। কোন দিকে জল গড়ায় সেটা দেখার। 

আরও পড়ুন ভুয়ো নাগরিকত্বের দায়ে বরখাস্ত নেপালের উপ প্রধানমন্ত্রী

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ